আমার পরিচয় ও প্রথম পোস্ট

Words
230
Reading
2 min
Listen
Play
5y

আসসালামু আলাইকুম

আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন।
যেহেতু আমি একেবারেই নতুন সেহেতু আমি আমার পরিচয় দিতে চাই ।

আমার নাম তাজনিন নাহার জান্নাত। আমি ঢাকার মোহাম্মদপুরে থাকি। আমি নবম শ্রেণীতে অটোপাশ করে দশম শ্রেণীতে উঠলাম🤣

অবসর সময়ে আমি বই পড়ি, আমার একটা ছোটখাটো লাইব্রেরী আছে।
এছাড়াও MOBILE LEGENDS : BANG BANG গেম খেলি মাঝে মধ্যে তবে আমি আসক্ত না।
এগুলো ছাড়াও আমার সবচেয়ে বেশি ভালো লাগে মহাকাশ গবেষণা , জ্যোতির্বিদ্যা এবং বিড়াল। জ্বী, আমি বিড়াল্প্রেমী । তবে এই মুহূর্তে আমার কোনো বিড়াল নেই

আমার একটা অন্যতম শখ ইন্টারন্যাশনাল স্পেস স্ট্যাশনে যাওয়া।
সেখানে পাখির মত ভেসে বেড়ানো। 🕊
যদিও এই শখ পূরণ হবার চান্স প্রায় শূন্য। তবুও কিছু শখ মনে মনে রাখাই আনন্দদায়ক।😊

আমার কিছু বান্ধবী আমাকে আতেল বলে, কারণ আমি বিটিএস নামক ব্যান্ডের সৈনিক না , আমি ইউটিউবে ঢুকেই তাদের গান খুজি না। নক্ষত্র গ্যালাক্সি গ্রহ এসব নিয়ে ঘাটি এটা তাদের পছন্দ না।
কিন্তু তাদের অপছন্দও করিনা। এখন বিটিএসের গান না শোনা যদি আতেলগিরি হয় তাহলে ভাই আমি আতেলই। আমার গান এম্নিতেই পছন্দ নয়। এর পর থেকে ওরা আমার সাথে খুব একটা কথাও বলেনা।🙂

তারপর হাইভ এর ব্যাপারে জানলাম একটা ওয়েবসাইট থেকে, তবে জানতাম না এখানে বাংলাদেশি কমিউনিটিও আছে, আজকে হঠাত বাংলাদেশীদের বাংলায় পোষ্ট দেখে অবাকই হলাম, আর ভাবলাম আমারও সদস্য হওয়া উচিত😁

আশা করি সবার সাথে খুব সুন্দর সময় কাটবে ভবিষ্যতে। সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা এবং মাস্ক পরার প্রতি অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি

আল্লাহ হাফেজ😀

আমার পরিচয় ও প্রথম পোস্ট | Ecency