টেকনাফের পাহাড়ে আগুন, ধোঁয়ার কুণ্ডলী

polash2(42)
Published in
#news
Words
147
Reading
1 min
Listen
Play
9y

fe2962317386147722a308c0e86bc5f9-5aa11eee1fdb0.jpg

কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের পেছনে পাহাড়ে অনন্ত ৩০-৪০টি পয়েন্টে আগুন জ্বলছে। ওই সব জায়গা পাহাড়ের গভীরে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, বনকর্মী, পাহারাদার সদস্য ও স্থানীয় লোকজনকে বেগ পেতে হচ্ছে। এ ঘটনায় বনে বিভিন্ন প্রজাতির গাছপালার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই আগুন লাগে। বিকেল সাড়ে চারটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, হঠাৎ করে দুপুরের দিকে পাহাড়ের উপজেলা পরিষদের পেছনে নাইট্যংপাড়া, কবির আহমদ ঘোনা, মাঠপাড়া, ব্যাটালিয়ন–সংলগ্ন কয়েকটি পয়েন্টে আগুন লাগার খবর পাওয়া যায়। তিনি, ইউএনও মো. রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ও টেকনাফ থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া পাহাড়ে আসেন। দুপুরের দিকে প্রায় ৩০-৪০টি স্থানে আগুন জ্বলতে দেখা যায়। যেসব স্থানে আগুন দেখা যাচ্ছে, সেসব স্থানে কোনো ধরনের জুমচাষ করা হয় না। তাই ধারণা করা হচ্ছে, কোনো ডাকাত দল এ ঘটনাটি ঘটাতে পারে।

daab7b72f2ec2db68ab8a6a7f705036f-5aa11eee20c9e.jpg

টেকনাফের পাহাড়ে আগুন, ধোঁয়ার কুণ্ডলী | Ecency