এই শোন আমি অনেক ভাবলাম তোমার সাথে সম্পর্ক রাখা আর সম্ভব না!
হুমঃ আমিও ভাবলাম!
কি ভাবলে?
তুমি যা ভাবছো সেইটা!
ওই নাই না? আচ্ছা ভাবছো ভালো করলো! আজকে থেকে আমাদের মধ্যে কোন সম্পর্ক নাই ভাই! আর কোন ভাবেই যোগাযোগ করার চেষ্টা করবা না ফোন দিবা না মেসেজ দিবা না! আমি আর চাই না কিছু!
-ওকে
আর ফোন তো দেও না কোন দিন, মানা করে লাভ কি?
সেটাই!
আর শোন নতুন একটা প্রেমে করবো আর আমি আশা করি তাতেই খুশি হবো!
আমিও!
তুমিও কি?
তুমি যা করবে তাই!
যা ইচ্ছা করো আমারে বলিও না তো। তোমার কথা সহ্য হয় না আর।
আমারও
আবার আমারও বলে? আমারও কি?
সহ্য হয় না।
ও তাই? যাক ভালোই হলো এতে কেউ কষ্ট পাবে না।
হুমমম সেটাই।
এটা নতুন কিছু না!
এই বার দিয়ে ২১ বার ব্রেকআপ করার চেষ্টা। চেষ্টা মানে জোর চেষ্টা মনে হয় আর ঠিকবে না।
রাতে ফোন করে ডেকে আনা হলো আমাকে।
ও তাই তো! আচ্ছা এক কাজ করি তাইলে তুমি আমাকে টাকা দিলে আমিও দুরে গেলাম কিন্তু মরলাম না! পরে সব টাকা ফেরত দিলাম!
ভাইরে তুই একটু চুপ কর তো!
কি বলো আমি তো সেই তখন থেকেই চৃপ করে আছি একটা কথাও বলি নি আমি! আচ্ছা শোন না দেখো ওই মেয়েটা দারুন না? আমার সাথে একটু লাইন টা করে দিবে?
কথাটা শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলো!
তুই আবার অন্য মেয়ের দিকে তাকাস? আমাকে তোর চোখে লাগে না?
কি বলো ব্রেকআপের পর দেখে লাভ কি?
দরকার হলে আবার রিলেশন শুরু হবে তারপর আমারে দেখবি অন্য মেয়ের দিকে তাকালে তোর চোখ তুলে নিবো। না না চোখ বিশ্বকাপে পাঠাবো ইচ্ছা মতো কিক দিবে!
আহা কি ভাগ্য আমার!
মরার শখ আছে?
না তো।
তাইলে দেরি করিস না এখনি প্রোপজ কর।
কারে,?
আমারে দেখিস না?
দেখি তো।
তাইলে কর না হলে........
ব্রেকআপের কি হলো?
বুঝছি তোর মরার শখ জাগছে!
ওরে না না ন। ভালোবাসি!
এমন গল্প লেখকের কলমের ছোয়া থেকে শেষ হয়! আবার অন্য গল্পের জন্ম দেয় তারা! কিন্তু দুইটা পাগল পাগলি চলতে থাকে এক সাথে!
২১ তম ব্রেকআপ | Ecency
Two hearts become one, two families become comigold2 ·