সংস্কৃতিপূর্ণ মান্ডালা আর্ট নিয়ে আমার একটু প্রচেষ্টা

Words
364
Reading
2 min
Listen
Play
5y

হেলোও,আসসালামু আলাইকুম।


আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম একটি ভিন্নধর্মী আর্ট নিয়ে যা আমাদের দেশে খুব বেশি প্রচলিত না হলেও অন্যান্য দেশ বা সংস্কৃতিতে বড় একটি জায়গা জুড়ে আছে। কিন্তু কষ্টের ব্যাপার হলো আমাদের বাংলাদেশীদের অনেকেই জানেই না মান্ডালা আর্ট নামে কোনো রকমের আর্ট আদো আমাদের দেশে আছে বা এমন কোনো শিল্পকর্ম থাকতে পারে।


মান্ডালা আর্ট কী?


IMG-20210726-WA0011.jpg


প্রায় ২ হাজার বছরের পুরাতন একটি ভিন্নধর্মী চিত্রকলা হলো মান্ডালা আর্ট।সংস্কৃতে এর অর্থ হলো বৃত্ত,বিভিন্ন ধর্মে এ শিল্পকর্মকে আধ্যাত্মিক প্রতীক রূপেও বিবেচনা করা হয় আর এর কেন্দ্রকে আত্মারূপে প্রকাশিত করা হয়ে থাকে।এই শিল্পকর্মটি যতটা সহজ দেখতে লাগছে ততটা সহজ কিন্তু নয় কারণ এই শিল্পকর্মটি এক পাশ থেকে করা হয়না বেশিরভাগ সময়, করা যায় তবে এর নিয়ম হলো কেন্দ্রবিন্দু থেকে শুরু করা তাই আমি ভাবলাম মান্ডালা আর্টে একটু নিজস্ব বুদ্ধিমত্তা প্রয়োগ করি তার আমি মাঝের কেন্দ্র ধরলাম Bd Community আর চারপাশটায় তার বিস্তৃতি। প্রাচীন কালে শুধু বৃত্ত আকারের চিত্রকেই মান্ডালা আর্ট ধরা হতো তবে আজকাল সব কিছুতেই এই আর্টকে ফুটিয়ে তুলা যায় আর এটিই আমি আমার আজকের চিত্রকর্মে ফুটিয়ে তুলার চেষ্টা করলাম অর্থাৎ আমি বৃত্তের অবয়বেই চিত্রকর্মটি করেছি কিন্তু একটু ভিন্নতা এনেছি।অনেকেই উপহাস করে বলে, " আরে এসব কি!সহজেই আঁকা যায়"। আসলে কিন্তু নয় কারণ একটা চিত্রকে মাঝ থেকে শুরু করে চারপাশ পূর্ণ করা খুবই সসময়সাপেক্ষ ও বুদ্ধিমত্তার প্রয়োগ খাটানোর কাজ আর অনেকে এটাও জানেনা যে, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী এই শিল্পকর্ম মানসিক অবসাদগ্রস্ততা ও বিষণ্ণতাকে দূরে করে। সহজ ভাষায় আমরা আজকাল কথায় কথায় যে ডিপ্রেশন বলি তাই ই। এমনকি মনোযোগ বৃদ্ধিতেও এই শিল্পকর্ম অনেক সাহায্য করে।এইযে আমি রঙ ব্যবহার করলাম তার ও কিন্তু অর্থ আছে।
মান্ডালা আর্টে,
গোলাপি রঙের মানে নারীত্ব, প্রেম অথবা অন্তর্দৃষ্টি।
কালো রঙের মানে গভীর চিন্তা অথবা স্বতন্ত্রতা।
সবুজ রঙের মানে মানসিক ক্ষমতা, শরীরের নিরাময়,প্রকৃতি,যত্নশীলতা।
নীল রঙের মানে আবেগ নিরাময়,ভেতরকার শান্তি


🎨আমার করা মান্ডালা আর্টের উপকরণ🎨


IMG-20210726-WA0001.jpg


একটি খাতা
সাইনপেন ৩ রঙের
হাইলাইটার ৩ রঙের
পেন্সিল
কাটার
রাবার
নীল কলম


আমার করা মান্ডালা আর্টের ধাপসমূহ


স্টেপ ১ঃ

IMG-20210726-WA0010.jpg


স্টেপ ২ঃ

IMG-20210726-WA0009.jpg


স্টেপ ৩ঃ

IMG-20210726-WA0008.jpg


স্টেপ ৪ঃ

IMG-20210726-WA0007.jpg


স্টেপ ৫ঃ

IMG-20210726-WA0006.jpg


স্টেপ ৬ঃ

IMG-20210726-WA0005.jpg


স্টেপ ৭ঃএকটু শেষের ফিনিশিং টাচ দিচ্ছিলাম।

IMG-20210726-WA0002.jpg


স্টেপ ৮ঃ এই হলো আমার আর্টের ফাইনাল লুক।

IMG-20210726-WA0004.jpg


IMG-20210726-WA0003.jpg


সবাই অবশ্যই জানাবেন কেমন লাগলো।ধন্যবাদ সকলকে।
From,
nusuranur@nusuranur

সংস্কৃতিপূর্ণ মান্ডালা আর্ট নিয়ে আমার একটু প্রচেষ্টা | Ecency