চট্টগ্রামের স্বনামধন্য মেডিকেল কলেজের পরিচিতি

Words
487
Reading
3 min
Listen
Play
5y

⭕হেলোও,আসসালামু আলাইকুম হাইভব্লগবাসী।আজ আমি আপনাদের সাথে পরিচিত করাবো চট্টগ্রাম স্বনামধন্য ও খ্যাত একটি মেডিকেল এর সাথে যার নাম হলো, " চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল " যার সংক্ষিপ্ত নাম বাংলায় " চমেক " ও ইংরেজিতে " CMC "।


981498329350272.jpeg


এ মেডিকেলটে একটি পাবলিক মেডিকেল কলেজ।এই চট্টগ্রাম মেডিকেলটির ইতিহাস বলতে গেলে বলা হয়ে থাকে যে এই মেডিকেল কলেজ হাসপাতালটি শুরু হয় বর্তমানের স্থানেই তবে তা ১৯২০ সালের দিকে তাও আবার মাত্র ১২০টি শয্যা নিয়ে।যখন এই হসপিটালটি চালু হয়েছিলো তখন এখানে শুধু ২/৩টি বিভাগ চালু করা হয়েছিলো আর তা হলো, শল্যচিকিৎসা, স্ত্রীরোগ, সার্জারি। পরে এই মেডিকেলে মেডিসিন বিভাগ চালু করা হয় এবং সেই সাথে এখানে কলেজ ও শুরু হয়।এরপর ১৯৬৯ সালের দিকে চমেক এ ছয়তলা একটি বিল্ডিং নির্মাণ সম্পন্ন করা হয় যাতে ছিলো সমস্ত ক্লিনিকাল ডিপার্টমেন্ট তখন মেডিকেলের শয্যার ব্যবস্থা ছিলো ৫০০ টির মতো।


514999609729298.jpeg


এরপর এই শয্যা ব্যবস্থা ৭৫০টি হয় এবং সর্বশেষ ১৩১৩টি পর্যন্ত করা হয় এবং ১৯৯৯ সাল পর্যন্ত এই মেডিকেলে বহিরাগত বিভিন্ন বা সাধারণত প্রায় পঞ্চাশ হাজারের ও বেশি রুগী দেখা হয়, সেই বছরেই ওই মেডিকেলে আঠারো হাজারের ও বেশি অস্ত্রোপচার করা হয়।এভাবে বছরের পর বছর আগাতে থাকে আর এই মেডিকেলে নিত্যনতুন বিভাগ,নিত্যনতুন রোগের চিকিৎসা ও চিকিৎসক, নিত্যনতুন থেরাপি ও থেরাপিস্ট,নিত্যনতুন কেয়ার ইউনিট ও আরো অনেক কিছু যুক্ত হচ্ছে।এখন এই মেডিকেলে প্রশাসন বিভাগ রয়েছে ৬টি, শিশু স্বাস্থ্যের জন্য রয়েছে প্রায় ৫টি বিভাগ,গাইনীর জন্য রয়েছে ৪টি বিভাগ,সার্জারীর জন্য ৬টি বিভাগ,অর্থো সার্জারির জন্য ২টি বিভাগ,কার্ডিয়াক সার্জারির জন্য ২টি বিভাগ,মেডিসিন এর জন্য ৯টি বিভাগ,হৃদরোগ বিভাগ,এনেসথেসিয়া বিভাগ,জরূরী বিভাগ,ইউরোলজি বিভাগ,নিউরো বিভাগ,দন্ত বিভাগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগ, নাক কাল গলা বিভাগ,চক্ষু বিভাগ,চর্ম ও যৌন বিভাগ,মানসিক রোগ বিভাগ। এই মেডিকেলে এখন চিকিৎসা বিষয়ক শিক্ষাদানের মাধ্যমে দেশের স্বনামধন্য ডাক্তার তৈরি করা হয়।এখানে আরো রয়েছে বিভিন্ন বিভাগের ক্লাস ও শিক্ষার্থীদের জন্য হল তবে কষ্টের কথা বলতে গেলে বলবো,আমার ও খুব ইচ্ছা এই প্রতিষ্ঠানটাতে পড়বো তাই পরীক্ষাও দিয়েছিলাম তবে হয়নি তাই ভাবনায় আছে সামনের বার আর একবার চেষ্টা করবো।আমাদের সবার মাঝেই সরকারি হাসপাতাল নিয়ে একটা নাক সিটকানোর রেওয়াজ আছে।


872942219961159.jpeg


কিন্তু আমরা কেও ভেবে দেখেছি আসলে ডাক্তার গুলোর কি দোষ?না আমি বলছিনা সব ডাক্তার খুব ভালো কিন্তু যখন বেশিরভাগ ডাক্তারের ই দিনে ৫০০ রুগী দেখার কথা হলেও দেখতে হয় ৫০০০ রুগী। তখন আসলে তাদের আর খুব একটা দোষ দেওয়া যায়না কারণ তাদের মাইনে দেওয়া হয় ৫০০ রুগী দেখার ই।হ্যা বলতে বাধ্য আজকাল কিছু ডাক্তার কসাই থেকেও নিম্ন কিন্তু সবাই না।তাই বলে সব ডাক্তারকেই এক নামে কসাই ডাকা খুবই গর্হিত কাজ বলে আমি মনে করি কারণ দিন শেষে আমাদের তাদের ই শরণাপন্ন হতে হয়।একটা ছোট ঘটনা বলি,আমাদের সবার বদ্ধধারণা সরকারি হাসপাতাল নোংরা হয় কিন্তু তা পুরোপুরি সঠিক নয়।আমার আম্মু কয়েকদিন আগে এক আত্বীয়ের বাচ্চাকে দেখতে গিয়েছিলো তো আম্মু ই এসে বললো যে সেখানকার বেবি ইউনিট গুলো নাকি দরকারের চেয়েও বেশি পরিষ্কার আর যাকে তাকেও যখন তখন সেখানে ঢুকতে দেওয়া হচ্ছেনা।তাই আমাদের মানতে হবে সরকারি হাসপাতাল গুলোর অনেক দোষ থাকলেও গুণ যে একেবারেই নেই তা কিন্তু নয়।আজ আমি আপনাদের মাঝে আমার প্রাণের চট্টগ্রামের স্বনামপ্রসিদ্ধ মেডকেলটির মোটামোটি একটা বর্ণনা দেওয়ার চেষ্টা করলাম,
আশা করি সবার ভালো লেগেছে।সকলকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা।


From,
nusuranur@nusuranur


চট্টগ্রামের স্বনামধন্য মেডিকেল কলেজের পরিচিতি | Ecency