আম্মু তুমি ছাড়া জীবনটা পানি ছাড়া গাছের মতোন

Words
347
Reading
2 min
Listen
Play
5y

🌺আম্মু তুমি ছাড়া আমার জীবনটাই পানি ছাড়া গাছের মতোন।


IMG-20210711-WA0016.jpg


আম্মু আমি কখনো তোমার সামনে দাঁড়িয়ে বলিনি যে," আমি তোমাকে খুব ভালোবাসি। " আমি কোনোদিন তোমাকে জড়িয়ে ধরে বলিনি যে," মা তোমায় ছাড়া আমি একমূহুর্ত ভাবতেই পারিনা। " আমি কোনোদিন তোমার কোলে মাথা রেখে বলিনি যে, " আম্মু তুমি হাজার বকলেও তোমার কাছেই আমি সব চাইতে পারি।"
আমি যেই পরিবারে বড় হয়েছি সেই পরিবারে ছেলেমেয়ে আর বাবা-মায়ের মনের দূরত্ব কয়েকগুণ।ধরি দূরত্ব কম তবুও আমরা কেনো জানি বলতে মনের কথাগুলো বলতে পারিনা।একটা লজ্জা বা সংকোচের বাধা থাকে মাঝে।আজ হঠাৎ লিখার কারণ হলো একটু আগের একটি ঘটনা।আম্মুর খুব খুব খুব বেশি পছন্দের আইসক্রিম হলো চকবার আবার আমারও।তুমি এখন দোকানদার ভুল করে আইসক্রিম কম দিয়েছে।এখন আমিও খাইনি আম্মুও খায়নি, বাকিদের খাওয়া শেষ।এখন আইসক্রিম আছে ১টি।আম্মু হঠাৎ বলে উঠলো, " আরে ধুর,এই ঠান্ডায় মানুষ আইসক্রিম খায়?তুই খাই ফেলতো।আমি তোদের মতো রোগা হইতে পারবোনা দুইদিন পর পর। " কিন্তু আসলে আম্মুর কিন্তু ফেভারিট তবুও খায়নি।আমি অনেক অনেক জোর করলাম "আম্মু আরেকটা এনে দেই "এরপর বললাম" আচ্ছা অর্ধেক অর্ধেক খাই "কিন্তু একটাতেও রাজি হয়নি আম্মু।
এই মা নামক মানুষগুলো কি অদ্ভুত হয়, তাইনা?বড্ড অদ্ভুত।তারা সব ছাড়তে রাজি কিন্তু সন্তানের অযত্ন তারা এক সেকেণ্ড বরদাস্ত করবেনা।আমি খুব অদ্ভুত হয় এটা ভেবেই যে কি করে তারা এমন রাতের পর রাত পার করে দেয় শুধু আমরা যেনো একটু ভালো থাকি।কয়েক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকি আমরা যেনো এক্সাম দিয়ে বের হয়ে তাকে দেখতে পাই।তাই আজ বলছি, মা তোমায় খুব ভালোবাসি।তুমিই আমার চাওয়া আমার সর্বশ্রেষ্ঠ পাওয়া অধিকার, উপকার,ভালোবাসা,ভালোলাগা,হাজার রাগের কারণ,হাজার অভিমানের কারণ আবার হাজার অভিমান ভাঙ্গার ও কারণ তুমি। আমার মনে হয় তুমি হচ্ছো আমার মাথার উপরের বিশাল আকাশ যার কোনো সীমানা নেই,যার কোনো কূলকিনারা নেই,যাকে ভালোবাসার কোনো কারণ লাগেনা,যার সাথে তর্ক করে আবার সাথে সাথে মিলে যাওয়ারও কোনো কারণ লাগেনা,যার কাছে কোনো কিছু চাইতে একটি বার ভাবতে হয়না।আমি খুব অবাক হই যখন দেখি মানুষ নাকি মা কে ঘর থেকে বের করে দেয়।ইশশ কি নির্মম!!কি ভয়ংকর!!
শুধু বলবো "মা কে ভালো রাখুন,ভালোবাসুন কারণ সে চলে গেলে মাথার উপরের আকাশটাই নেই হয়ে যাবে মূহুর্তের মধ্যেই। "

Love u Ammu.I can't said that in front of you but i really really love u sooooo much.


From,
nusuranur@nusuranur


আম্মু তুমি ছাড়া জীবনটা পানি ছাড়া গাছের মতোন | Ecency