ফুল কেন এতো সুন্দর!i

Words
403
Reading
2 min
Listen
Play
2y

আসসালামু আলাইকুম। আমি nissat@nissat. আশাকরি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে আমার ব্লগ । তো কথা না বারিয়ে শুরু করা যাক।

ফুল কেন এতো সুন্দর!
এই প্রশ্ন উত্তরে আমরা বলতে পারি যে সৃষ্টিকর্তার তৈরি সবকিছু সুন্দর। মহান সৃষ্টিকর্তার সুন্দরতম সৃষ্টি গুলোর মধ্যে অন্যতম ফুলের সৌন্দর্য। যা মানুষকে দারুন ভাবে আকৃষ্ট করে যদিও তা সবার কাছে না কারণ দৃষ্টিভঙ্গির ভিন্নতার কারণে সৌন্দর্যের সংজ্ঞা ও নমুনা একেক জন এর কাছে এক এক রকম হতে পারে। তবে ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া বড়ই কঠিন। বিশেষজ্ঞের মতে ফুলের সৌন্দর্য হলো উদ্ভিদের পরাগায়নকারীকে আকর্ষণ করা।তাছাড়া প্রকৃতি সৌন্দর্য এবং ভালোবাসার প্রতীক হিসেবে ফুলকে আমরা সুন্দর বলে থাকি। ফুলের রং , ফরমের কারণে সুন্দর যা নান্দনিক আনন্দ এবং অনুপ্রেরণা দেয়। ফুল তাদের রং ,সুবাস, রূপ এবং সাংস্কৃতিক প্রতীকের পাশাপাশি ঔষধি উপকারিতার কারণেও সুন্দর। আমরা যখন ফুল কিনি বা গ্রহণ করি তখন আমাদের মধ্যে ডোপামিন নিঃসৃত হয় তার জন্য আমরা আনন্দ বোধ করি। এটি আমাদের মধ্যে এমন অনুভূতি জাগিয়ে তুলে যেন মনে হয় আমাদের জন্য এটি বিশেষ কিছু। সাধারণত উজ্জ্বল এবং সুবাস রূপের ফুলগুলো আমাদের বেশি আনন্দ দিয়ে থাকে । সবকিছুর নেগেটিভ প্রভাব থাকে তেমনি ফুলেরও কিছু নেগেটিভ প্রভাব আছে।তা হচ্ছে ফুলের রেনুর থেকে বিভিন্ন ধরনের এলার্জিজনিত সমস্যা দেখা দেয়। যেহেতু আমার এমন কোন সমস্যা নেই তার জন্য হয়তো আমি একটু বেশি পছন্দ করি ফুলকে। আজকে এমনিই একটি ফুলের সম্পর্কে আমার কিছু কথা।

20240222_101458.jpg

গোলাপ কারনা পছন্দ! আমরা সকলেই কম-বেশি গোলাপ পছন্দ করে থাকি। এ গোলাপ ফুল বিভিন্ন রঙের বর্ণের হয়ে থাকে। আমি আজকে যে গোলাপ ফুলটি নিয়ে বলবো সেটা হচ্ছে লাল টকটকে গোলাপ । সাধারণত আমরা এই গোলাপ ফুল টাকে লাল গোলাপ ফুলে বলে থাকি। কিছুদিন আগে , কিছুদিন আগে বললে ভুল হবে কয়েক মাস আগে আমি যখন বাংলাদেশে ন্যাশনাল এসেম্বলি তে যায় সেখানের বাগানে আমি দেখতে পায় বিভিন্ন বর্ণের বিভিন্ন রং এর গোলাপ ফুল ছিল। দেখতে বেশ ভালো লাগছিল মন চাচ্ছিল সব গোলাপ ফুল তুলে নিয়ে যায়। কিন্তু কি করা গাছের ফল গাছে সুন্দর। তারপরও কিছু ফুল আমি সেখান থেকে তুলে নিই। একটা শখের কারনে তা ছিল বেডরুমে সতেজফুল রাখা। যদিও তার দীর্ঘস্থায়ী নয় ক্ষণিকের জন্য আমার বেডরুমকে ফুলের মত সুন্দর করে তোলে। তার জন্য আমি কিছু ফুল তুলে নিয়ে আসি সেই বাগান থেকে তার মধ্যে এই গোলাপ ফুলটা সবচেয়ে সুন্দর ছিল যা আমার ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না । আমার কাছে এই ফুলের বর্ণ, রং, সুবাস ছিল অন্য সব গোলাপ ফুল থেকে আলাদা।

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন।
আল্লাহ হাফেজ।

ফুল কেন এতো সুন্দর!i | Ecency