কক্সবাজার ভ্রমণ পর্ব ১

nimni(71)
Published in
#blog
Words
274
Reading
2 min
Listen
Play
4y

WhatsApp Image 2022-09-07 at 21.34.19.jpeg

আসসালামু আলাইকুম , বন্ধুরা সবাই আপনারা কেমন আছেন ? আশা করি ভাল আছেন । হুট করেই কোন প্ল্যান ছাড়াই আমরা ২৩ জনের একটি গ্রুপ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করি ,এত পূর্বে কোন প্ল্যান করা হয় নাই হঠাৎ সিদ্ধান্ত নেয়ার কারণেই আমরা রাস্তায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হই আমাদের এখান থেকে যেতে প্রায় তিন দিন লেগে গিয়েছিল ।এটা আমাদের জন্য অনেক কষ্টকর ছিল ।এর জন্য আমি ইচ্ছা থাকা সত্ত্বেও রাস্তায় কোনো ধরনের ব্লগ নিতে পারি নাই ,আমি আমার চোখ জুড়িয়ে ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে ,

আমরা যেহেতু দক্ষিণ অঞ্চলের মানুষ আমাদের কক্সবাজার যেতে অনেক সময়ের প্রয়োজন তাই আমরা যখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি তখন আমাদের এখানে দুপুর বেলা,আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা পৌঁছাতেই পরদিন সকাল হয়ে গিয়েছে্‌ ,এই পর্যন্ত কোন জ্যাম এর সাক্ষাৎ পাইনি কিন্তু দুর্ভাগ্যজনক যেখানে কুমিল্লা যেতে ঢাকা থেকে সময় লাগে মাত্র তিন ঘন্টা সেখানে আমাদের ঢাকা থেকে কুমিল্লা যেতে লেগে গিয়েছে প্রায় ৯ ঘন্টা ।

দুপুরের খানা খেতে খেতে আমাদের লেগে গিয়েছে সন্ধ্যা ছয়টা ,খাওয়া-দাওয়া শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেই আমরা চট্টগ্রাম পৌঁছাতে পৌঁছাতে সময় লেগে গিয়েছিল প্রায় ১০ ঘন্টা ।চট্টগ্রাম পৌঁছানোর পরে আমরা বাস পরিবর্তন করি কারণ আমাদের বাসটি সরাসরি কক্সবাজার পর্যন্ত ছিল না। তারপর আমরা কক্সবাজারের উদ্দেশ্যে চিটাগাং থেকে একটি বাস করে রওনা দেই ।

কক্সবাজার পৌঁছানোর পর বন্ধুরা আমি কিছু ভিডিও শুট করেছি সেই ব্লগ টি আমি আপনাদের সাথে শেয়ার করলাম , চলেন পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে আসি ।

বন্ধুরা আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ।তবে হ্যাঁ এটা কিন্তু শেষ না আমরা কক্সবাজার প্রায়৯ দিন ছিলাম ।ছোট ছোট ব্লগ তৈরি করেছি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব এরপরে আপনাদের জন্য কক্সবাজার ট্যুর পাট্ ২ আসবে আজ আসি আবার দেখা হবে নতুন ব্লগের সাথে ।

কক্সবাজার ভ্রমণ পর্ব ১ | Ecency