পড়ন্ত বেলায় সূর্যের হাসি ,

Words
474
Reading
3 min
Listen
Play
4y

WhatsApp Image 2022-08-22 at 11.28.52 PM.jpeg

আসসালামু আলাইকুম ,
হাইভ পরিবারের বন্ধুবান্ধবরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন ।পড়ন্ত বিকেল বেলা অনেক সময় অনেক কিছু রাঙিয়ে তোলে কোন কোন সময় আকাশকে এত সুন্দর করে তোলে যেটা অবাক হয়ে নয়ন ভরে দেখতে মন চায় আবার কোনো কোনো সময় মনটা এত বড় করে দেয় যে আশেপাশে যা-ই থাকুক না কেন সবকিছুই ভালো লাগে ।

আজকে এরকমই কিছু মুহুর্ত আমার সাথে ঘটেছে , নিজের প্রয়োজনে আজকে বিকেল বেলা বাহিরে যাওয়ার পর আকাশের দিকে তাকিয়ে দেখি অসম্ভব সুন্দর ভাবে নিজেকে রাঙিয়ে তুলেছে সৃষ্টিকর্তার সৃষ্টির অতুলনীয় একটি অংশ এটি । আকাশ দেখেই মনটা কেমন যেন ভরে গেল , যেহেতু এখন বর্ষাকাল খুব কম সময়ে আকাশ পরিষ্কার দেখা যায় যদি আকাশ পরিষ্কার যখন দেখা যায় তখন আকাশ থেকে গোলা ,

কিন্তু আজকের আকাশটা শেষ বেলায় একদম পরিষ্কার ছিল ,আরও সাথে ছিল রোদের ঝলকানি কোন কোন সময় মনে হচ্ছে মেঘের মাঝখানে দিয়ে উঁকি মেরে সূর্য একটি হাসি দিচ্ছে আবার সাথে সাথে কোথায় যেন লুকিয়ে যাচ্ছে কিন্তু তার আলো দিয়ে পুরো আকাশটাকে রাঙিয়ে তুলেছে । আরো মুহূর্তটা যদি এমন হয় কোন একটি নদীর পারে তাহলে বন্ধুরা কেমন হয় ?

WhatsApp Image 2022-08-22 at 11.28.52 PM (1).jpeg

আজকে আমি দুটি একসাথেই পেয়েছি আমি যেখানে ছিলাম আমার সামনেই নদী ছিল এবং ঠিক তার ওপরে ছিল খোলা মুক্ত আকাশ যে আকাশ টা একদম আমাকে রাঙিয়ে তুলেছে , যখন আমি নদীর পাড়ে ছিলাম আর যখন এরকম মুহূর্ত আমার সামনে চলে আসলো আমি আমার কাজ ভুলে গিয়ে সাথে সাথে আমি কিছুক্ষণের জন্য সেখানেই অবস্থান করলাম পরিবেশটা এত সুন্দর ছিল যেন সব কিছুই আমার জন্য উন্মুক্ত করে দিয়েছে সৃষ্টিকর্তা ।

বন্ধুরা আপনারা তো সবাই কর্মজীবনে ব্যস্ত ঠিক আমিও তার ব্যতিক্রম কিছু না আমিও যাচ্ছিলাম একটি কাজে কিন্তু তার মাঝখানে এত সুন্দর একটি মুহূর্ত আমি পেয়ে গেলাম যে আমাকে খুব আনন্দিত করেছে তাই আমি এই ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করলাম কেন আমরা তো দৈনন্দিন জীবনে অনেক সুখ দুঃখ হাসি কান্না নিয়ে আছি কোন কোন সময় অতিরিক্ত বোঝা মনে হয় নিজেকে আবার কোনো কোনো সময় নিজেকে মনে হয় আমি যেন কোন একটি মেশিন ।

জীবনে বাঁচতে গেলে সব কিছুরই সম্মুখিন হতে হবে কিন্তু এরকম মুহূর্ত পেলে মনে হয় তখন আমার কাছে কোন দুঃখ বলে কোন কিছু নেই প্রকৃতি উপর সুন্দর কিছু হতে পারে না আমার জানামতে কিংবা আমার বোঝার মত হয়তোবা বন্ধুরা আপনাদের কাছে অন্য কিছুতে মুগ্ধতা খুঁজে পেতে পারেন কিন্তু আমি প্রকৃতির প্রতি অনেক দুর্বল প্রকৃতির যখন আপন রূপে সাজে তখন তার সাথে তুলনা দেয়ার মত কিছুই থাকেনা ।

WhatsApp Image 2022-08-22 at 11.28.51 PM.jpeg

প্রকৃতির সৌন্দর্য যখন নিজে রঙে রাঙিয়ে তোলে সারা ভুবন তখন তার আশেপাশে যারা থাকে তাঁদেরকেও রাঙিয়ে তোলে খেয়াল করে দেখবেন আপনার ভেতরে যতই কষ্টে থাকুক না কেন হঠাৎ করে যদি ঝুম বৃষ্টি হয় তখন হয়ত বা আপনাকেও ভিযাবে যদি আপনি বাইরে কোথাও থাকেন নিজের ঘর ব্যতীত ,এরকম অনেক কিছুই আছে যা বলে বোঝাতে পারবো না তবে আজকের বিকালটা উপভোগ করেছেন তারা তো আমার কথায় একমত হবেন আর যারা এরকম বিকাল পাননি দোয়া করব যেন এরকম প্রকৃতির সৌন্দর্য যেন আপনার সামনে ধরা দেয় যেন আপনিও প্রকৃতির রঙে নিজেকে মেলে ধরতে পারেন ।

পড়ন্ত বেলায় সূর্যের হাসি , | Ecency