মানুষ কল্পনায় সুখী

Words
762
Reading
4 min
Listen
Play
4y

WhatsApp Image 2022-07-17 at 7.14.30 PM.jpeg

সমুদ্রের বিশালতা ও গভীরতা আমাদের মনে শক্তি যোগায় নতুন কিছু করার শিক্ষা দেয় থেমে থাকতে নেই চলার নামই জীবন চলতে চলতে অনেক দূর এগিয়ে এসেছি আজ আমি বড্ড ক্লান্ত চলার পথে চুপ থাকা মানুষের গল্পে অনেক কথা লুকিয়ে থাকে যে কথা গুলি সে কল্পনাতেই নিজের সঙ্গে বাসা বাঁধে প্রত্যেকটি মানুষ কিছু না কিছু নিয়ে কল্পনা করে সুখে থাকে

প্রত্যেকটি মানুষের একটা নিজস্ব ব্যক্তিত্ব আছে কিছু মানুষ প্রকাশ করে প্রকাশ করে নিজের মনটাকে হালকা করে আর কিছু মানুষ কল্পনা টাকে নিজের সঙ্গে বাসা বেঁধে রাখে সারা জীবন কারণ তার স্বপ্নগুলো পূরণ হবার নয় তাইতো সে নিজের মধ্যে রেখে নিজেকে আনন্দিত রেখেছে কল্পনার জগতে আমরা সবাই সুখী মাঝেমধ্যে মনে হয় এত বেশি স্বপ্ন দেখতে শুরু করেছি সব স্বপ্ন হয়তোবা পূরণ হবার নয় মাঝেমধ্যে খুব মন খারাপ হয় কেন কল্পনার জগত তাই এত রঙিন কেন জীবনে চলার পথে বারবার কোনো না কোনো কারণে কিছু-না-কিছু বাধায় কোনো না কোনো মানুষের কারণে জীবনে পিছিয়ে থাকতে হয়

WhatsApp Image 2022-07-17 at 9.17.32 PM.jpeg

কেন আমাদের সমাজের মানুষ এমন কেন কেউ কারো আমরা ভালো দেখতে পারিনা কেন একটি মানুষ সামনে এগিয়ে গেলে তাকে আমরা কেন পেছন থেকে ডাকে কেন আমরা তাকে বলি তুমি পা পিছলে পড়ে যাবে কারণ তুমি মেয়ে মেয়েদের নাকি বেশি উঠতে নেই তাহলে নাকি ডানা ভেঙে যায় আসলে আমার কাছে এই কথাগুলোর কোনো ভিত্তি নেই কারণ আমরা দুইটা মানবজাতি একটি মেয়ে একটি ছেলে তাহলে সেখানে কেন আমাদের এত ভেদাভেদ করা হয় কেন আমরা মেয়েরা কল্পনার জগৎ টাকে সুখী বলে মনে করছি

আজ কেন আমাদেরকে এত বেশি বাধা দেয়া হচ্ছে কেন আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন আমরা নিজের মতো করে কখনো কিছু পাচ্ছিনা করে মন খারাপ হয়ে গেল বাসা থেকে বেরোবো মাকে গিয়ে বললাম আম্মু আমি একটু বাইরে যাচ্ছি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি এখন কেন যাইতে হবে সে নানান ধরনের কথা সব সময় কি ভালো লাগতে হবে এগুলো না আমার কি মন খারাপ হতে নেই আমার কি কোন কিছু চাওয়া নেই আসলে মায়ের কথা বলে মন খারাপের কিছু নেই কার আমার মা আমাকে যতটা শাসন করে বড় করতেছে আমার নানী ও হয়তোবা আমার আম্মুকে তার থেকে আরও বেশি শাসন করে

তাকে বড় করে তাকে একটা পর্যায়ে পৌঁছে দিয়েছে এগুলো আসলে আদিম যুগ থেকেই হচ্ছে তাই আজকে আমার কাছে জিজ্ঞাসা করল আপু কেন আমাদের সাথে এরকম করে আম্মু এবার ওকে স্বান্তনা দিলাম তুমি এখনো ছোট তোমার এখনই একা একা বাইরে যাওয়ার বয়স হয়নি আমরা গেলে তখন আমার সাথে বাইরে যেও তোমার যা প্রয়োজন আমাকে বইলো যখন আমি ওকে কথাটা বলেছি তখন আমার কাছে খুব খারাপ লেগেছে

আমি তখন চিন্তা করলাম যে আমিতো ওকে বুঝাচ্ছে কিন্তু আমাকে কে বোঝাবে আসলে প্রত্যেকটি মানুষের জীবনে একটি ভাললাগার মানুষের প্রয়োজন আছে যে কিনা তার প্রতিটা ভালোলাগা-মন্দলাগা খেয়াল রাখবে যে মানুষটি দিনের-পর-দিন চুপ থাকে প্রতিবাদ করেনা সে শব্দহীন কান্না করে সে কান্নার আওয়াজ কারো কান পর্যন্ত পৌঁছায় না সে ভেতরে পুরে পুরে ছাই হয়ে যায় তার ছাই বাতাসে মিশে যায় এজন্য খোলা দৃষ্টিতে কেউ দেখতে পায়না জীবন যুদ্ধে আমাদের সমাজের কিছু মানুষ জয়ী হচ্ছে কারা যারা জোরকরে জোর গলায় নিজেরটাই বুঝে তাদেরকে আমরা এক কথাই বলি স্বার্থপর আসলে কি জানেন স্বার্থপর না

আমাদের বোঝার ভুল আসলে জীবনে বাচবো কদিন এমনভাবে বাঁচা উচিত আর যদি মৃত্যু হয় তাহলে তো আর মৃত্যুর পরে তো আর কিছু নাই আসলে কল্পনার জগতে কল্পনাতে রেখেই কল্পনাকে বাস্তবে রূপ ধারণ করতে হলে নিজেকে কিছু করতে হবে এবং পড়াশোনা তো অবশ্যই একটি মেয়ের জন্য পড়াশোনা এগিয়ে যাওয়াটাই কাম্য তাতে জীবন যুদ্ধে তাঁর কোথাও থেকে যেতে হয় না তাকে কারো কাছে মাথা নত করতে হয় না কারো কাছে ঠকে যেতে হয় না ঠকে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে হয় না তাতে করে নিজের সকাল রাত বলে নিজের জীবনে কিছু পাওয়া যায়

আসলে প্রত্যেকটি মানুষেরই নিজের কিছু না কিছু করা প্রয়োজন জীবনে যদি বাসতে হয় তাহলে বাঁচার মতো বাঁচবো জীবনে এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে খুব ছোট চোখে দেখবে ছোট করে কথা বলবে কেন জানেন আপনার অবস্থান জেনে এর জন্য কোন মানুষকে তার নিজের অবস্থান বুঝাইতে হয়না তাতে করে নিজের ছোট হয়ে যায় তার কাছে সমাজের মানুষের কাছে কারণ সে নিজেও খুশি হয় আরো পাঁচটা যে সমস্ত মানুষ নিয়ে আপনি চলেন তাদের সামনেও আপনার নাক কান কেটে দিয়ে সে খুশি থাকে এটা চিন্তা করে হলেও আপনার জীবনে আপনার এগিয়ে যেতে হবে আপনাকে প্রতিবাদে হইতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে আরও পাঁচটি নারীর মতো তাতে করে

আপনি সম্মানের খ্যাতি পাবেন জগতে যত উপরে আপনার মাথা কত মানুষের কম মাথাব্যথা আপনাকে নিয়ে কল্পনার জগত টা অনেক ভারী হয়ে গেছে তাই তো ভাবছি ভরা মনের যত কথা শেয়ার করব কার কাছে তাইতো আজ আপনাদের মাঝে আমি আমার ভরা হৃদয়ের যেটা আপনাদের সাথে শেয়ার করলাম কিছুটা তো হালকা হতে পেরেছি বোঝাটা আজ কম লাগছে আমার কথাগুলা যদি কারো খারাপ লেগে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কাউকে ইঙ্গিত করে কথা বলিনি আমি শুধু আমার কল্পনার জগত টা কেই আপনাদের সামনে তুলে ধরেছি

মানুষ কল্পনায় সুখী | Ecency