আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভাল আছেন| অনেকদিন পর আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি আবারো| শীতের সকাল বেলা আপনার জেলায় কি ভর্তা ভাত খায়? আমি যে জেলায় থাকি মানুষ কিন্তু সকাল বেলা ভর্তা দিয়ে ভাত খায়| গ্রামের অপরূপ দৃশ্যগুলো কিন্তু চোখ জুড়িয়ে যায় প্রত্যেকটি মানুষের| ঘন কুয়াশার চাদর জড়িয়ে আসে শীতের মনোরম সকাল শীতের সকালে উঠতে চায় না মন আর চোখে যেন লেগে থাকে ঘুমের রেস| আলসে সকাল বেলা, আলসে দুপুর বেলা, আলসে সন্ধ্যা বেলা, অবশেষে রাত্রিবেলায় ঘুম আলসে নিয়ে| আমার সাথে শীতকালটা এভাবেই কাটে শীতকালে আমি অনেক বেশি অলস| এ কথাটা আমার মুখে মানায় তো যখন আমি আমার বাবার বাড়ির রাজকুমারী ছিলাম| শ্বশুর বাড়িতে এসে স্বামীর কাছে রাজরানী হলেও পরিবার বড় থাকায় অলস সময়টা পার করতে পারিনা| দৃষ্টিকটুর লাগে দেখতে বাড়ির বউ বেলা করে ঘুমোবে এটা তো আর হয় না বলেন আমরা বাঙালি আমাদের আশেপাশে ডানে বায়ে তো কথা বলার লোকের আর অভাব নেই| তাই চুপ করে থেকে নিরবে সবটা সহ্য করে নিতে হবে| আর গরম গরম ভাত দিয়ে ভর্তা পরিবেশন করতে হবে যাতে করে সবার দৃষ্টি আকর্ষণ হয় এবং আমাকে বাহবা দেয় আমাকে ভালোবাসে আমাদের বাঙালিয়ানা| আমি আজকে ভর্তাগুলো নিজে থেকে বানিয়েছি আমার মত করে| আপনারা কিভাবে ভর্তা বানান আপনারা যদি আমার ব্লকটি দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে| আমি আশা করব আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে| এবং আপনি কোন জেলা থেকে আমার ব্লক দেখছেন এটা আমাকে জানাতে ভুলবেন না|
বন্ধুরা, আমি আশা করব আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে| ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন| আপনার আমার পাশে থাকবেন এটাই আমার কাম্য| আপনারা আমার পাশে থাকলে আমার সামনের পথচলা গুলো আরো বেশি সহজ হয়ে যাবে আপনাদের জন্য| আপনার আমার পাশে থাকলে আমি আপনাদের জন্য নিত্যনতুন কনটেন্ট নিয়ে হাজির হয়ে যাব প্রতিদিনের মতন| আমার ভুল ত্রুটি গুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন| সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন|