আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি কিছু ভিন্ন ধরনের লেখার চেষ্টা করেছি। আমি সাধারণত প্রতিবাদ মূলক লেখালেখি করতে পছন্দ করি। তাই আজ ভাবলাম বিনোদন জগতের কিছু নিয়ে লেখি।
Hopefully you're all good. Today I tried to write some different types. I usually choose to write the protest. So today I thought about writing something about the entertainment world.
আমরা জানি বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ।১৯শে সেপ্টেম্বর ১৯৭১সালে সিলেটে জেলায় সালমান শাহ জন্মগ্রহণ করেন।তার প্রকৃত নাম :শাহরিয়ার চৌধুরী ইমন। তিনি টেলিভিশন নাটক দিয়ে অভিনয় যাত্রা শুরু করেন। তারপর অনেক সিনেমায় তিনি অভিনয় করেছেন। তিনি ৯০ দশকে জনপ্রিয় শিল্পী হয়ে উঠেন। আর তিনি সর্বমোট ২৭ টি সিনেমায় অভিনয় করেছেন।
We know that the name of a bright star of Bangla film is Salman Shah. Salman Shah was born in Sylhet in 1987 September-19 . The real name of the Shahriar Chowdhury Imon. He started the journey of television played with the drama. Then he played in many cinema. He became a popular artist in the 90's. And he has acted in 27 cinema.
তাঁর প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত -১৯৯৩ সালে মুক্তি পায়। এই সিনেমায় সামলান শাহ্ নায়িকা হিসেবে মৌসুমি ছিল। এটি একটি হিন্দি ডাবিং ছবি ছিল।একটি কথা না বললেই নয় সালমান শাহ্ প্রত্যেকটি ছবি সুপার হিট ছিল।
His first movie was released in 1993 and the name of movie is Kayamot Theke Keyamot. And the heroin name is Mousumi . It was a Hindi Dubing picture. Salmanshah all movies are super hit.
আমি নিজেও সালমান শাহ্ এর একজন ভক্ত। ছোটবেলায় আমি সালমান শাহের কিছু সিনেমা দেখেছি তারমধ্যে কেয়ামত থেকে কেয়ামত, আনন্দ অশ্রু আমার অনেক ভালো লেগেছে। আনন্দ অশ্রু সিনেমাটি ১৯৯৭ সালে মুক্তি পায়। সিনেমাটির গল্প অসাধারণ। এই সিনেমায় সাবনুর ও কাঞ্চি অভিনয় করেছে। এই সিনেমার গানগুলি কেউ শুনেনি এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে।একটি পরিপূর্ণ ভালবাসার গল্প তুলে ধরেছিল। যেই গল্প শেষ হওয়ার পরও হাজার মানুষের মনে ভালোবাসা জাগ্রতো হয়েছে। এখনো মাঝেমধ্যে টিভিতে সালমান শাহ্ সিনেমা দিলে আমি দেখি।
I am also a fan of Salman Shah. In the childhood, I saw some movies of Salman Shah in Khayamot Theke KheyaMot,Anando Asru iLike a lot of me. The Anondo Asru was released in the film in 1997. The story of the movie is awesome. Sabnur and Kanchi played in this movie. People who have not heard of this movie's very few people will be very rarely. He looked up the story of full love. Even after the story ends, thousands of people have been awakened. I still see Salman Shah's movie on TV.
সালমান শাহ্ ১২ আগস্ট ১৯৯২ সালে বিবাহ -বন্ধনে আবদ্ধ হন।তাঁর স্ত্রীর নাম সামিরা। সামলান শাহ্ শেষ ছবি- বুকের ভেতর আগুন।৬ সেপ্টেম্বর ১৯৯৬ সালের শুক্রবারে রহস্যজনক ভাবে মৃত্যু হয় সালমান শাহ্। এখন পর্যন্ত দোষীদের শাস্তি দেওয়া হয়নি। আমরা সালমান শাহ্কে হারিয়েছি ঠিকই কিন্তু তিনি কোটি মানুষের হৃদয়ে আছেন।
Salman Shah was bound to marriage on 12 August 1992. The name of the wife Samira. Salman Sah last movie name wasBuker Vitor Agun.On September 6, 1996, the mysterious death was dynamic. So far the guilty has not been punished. We lost salman shah but he is in the heart of million people.
অনেকই বলেন বাংলা সিনেমার গল্প ভালো না তাই বাংলা সিনেমা দেখন না। আমি অনুরোধ করবো সালমান শাহ্ সিনেমা দেখতে। তাহলেই আপনার চিন্তাভাবনা পাল্টে যাবে। আমাদের দেশেও ভালো শিল্পী আছে যাদের অভিনয়ের কথা যুগ-যুগ মানুষ স্মরণ করে। কিন্তু আমরা অনেক অল্প সময়ে কিছু উজ্জ্বল নক্ষত্রের মতো শিল্পীদের হারিয়েছি। আর সেটার জন্যই আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে খারাপ প্রভাব পড়েছে। তারপরও আমি একটি কথাই বলবো দেশিও সিনেমা দেখুন এবং নিজেদের ঐতিহ্যকে তুলে ধরুন।
Many people said the story of Bengali movie is not good so much Bengali movie. I'll request Salman Shah to watch movie. So your thoughts will change. Our country has a good artist, who acts in the aggression of the ages. But we lost some artists like a bright star. And for this, our film industry has a bad impact on it. Still I will tell a word to watching Bangali movies and raise our traditions.
আমি নিহা। আমি আর্টিকেল, গল্প লিখতে পছন্দ করি। আশা করছি আজকের লেখাটি আপনাদের ভালো লাগবে।
I am niha . I like to write article, stories. Hopefully today you like my Writing .