"বাবু সোনা"
নাজলী সুলতানা
তুই আমার স্বপ্ন
তুই আমার আশা।
তুই আমার শেষ ভরসা
ওরে ছোট্ট বাবু সোনা।
এই দিনে পৃথিবীতে এলে,
আধাঁর আমার ঘরটাকে
আলো করে দিলে।
দেখতে দেখতে বাবু সোনা
অনেক বড় হলো।
যেমন তার লেখাপড়া
তেমন খেলাধুলা।
নানা-নানী,দাদা-দাদীর
সবার আদরের,
খালা আর মামাদের
চোখের মনি সে।
চাচা ফুপু সবার মনে আছে
ছোট্ট বাবু সোনা।
ছোট বড় সবার কাছে
দোয়া চেয়ে যাই,
বাবু সোনা বড় হয়ে
যেন করে দেশের কল্যান।
মেধা আর বুদ্ধি দিয়ে
জয় করবে সে।
নতুন কিছু আবিস্কার করবে
দেশের কল্যাণে।
পরিশেষে সবার কাছে
বলে যেতে চাই,
আমার বাবু সোনার জন্য
শুধু দোওয়া চাই।
২৭/৭/২০১৮