আকাশ বাতাস খাঁ খাঁ করে
তাই আমি কবিতা বুনি
সাগরের জল শুকিয়ে যায়
তাই আমার কলম অঝোরে কাঁদে।
হিমালয় চউচির হয়ে যায়
তাই আমি কল্পনায় সব গড়ি
প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়
তাই আমি স্বপ্নে সব বুনি।
দিন শেষে প্রশ্ন জাগে
আমি কে?
অদৃশ্য আমায় কানে কানে বলে
আমিতো স্বপ্ন বোনার কারিগর!
১৭.১২.২০১৮