শৈশব মানেই মধুর স্মৃতিমাখা ছেলেবেলা। ইস..আবার যদি ফিরে যেতে পারতাম সেই মধুর সময়টাতে! ছেলেবেলার কথা ভাবতেই মনে হচ্ছে রঙিন চশমা পরেছি চোখে, এ যেন এক রঙিন জগতের অমলিন গল্প!
Image
আমার শৈশবটা কেটেছে ঢাকার কোন এক এলাকায়, একদম ফাকা হাতেগোনা কয়েকটা বাড়ি মাএ তখন তাও আবার অনেক দূরে দূরে। আমাদের বাসার সামনেই সুন্দর একটি মাঠ ছিল আর তার দুই পাশে ছিল দুটো পুকুর। পুকুরে অনেক মাছ ছিল,মাঝে মাঝেই পুকুরের সামনে দাঁড়িয়ে মাছ খোঁজার চেষ্টা করতাম ।
Image
বউ ছি, কুত কুত, পাঁচগুটি, বরফ পানি, কানামাছি ভোঁ ভোঁ জোলাপাতি আরো কত কত খেলা দল বেধে সব ভুলে নিজেরা যেন আলাদা রাজ্যে মেতে থাকতাম।
Image
"কানামাছি ভোঁ ভোঁ, যাকে পাবি তাকে ছোঁ" আজও ভরদুপুরের অলস সময়ে কানে বাজে ।
Image
সবার ঘর থেকে একেকজন একেক পদ নিয়ে ছোট ছোট হাতে রান্না করা।
Image
তখন কোন স্মার্টফোন বা ট্যাবের প্রয়োজন হত না মাঠ থেকে ঘরে ঢুকতেই ইচ্ছে হত না। খোলা আকাশের নিচে সবুজ ঘাসে🏝 ঢাকা মাঠে খালি পায়ে হাটতে কি অসম্ভব ভালই না লাগত। কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো।
গ্রামে ঈদ করতে গিয়েছিলাম বেশ কয়েকবার তখন যেন এক অন্য রকম জগত ছিল যার এখনকার সময়ের সাথে কোন মিল খুজে ওয়া দায়। সকালে চোখ খুলেই চমকে উঠতাম আমার বিছানার চার পাশে আমার মতন বা ছোটরা ঘিরে আছে ওরা আমাকে দেখতে এসেছে কারন আমি ঢাকা থেকে গিয়েছিলাম। কি অদ্ভুত রকমের কৌতহল তাই না? ভোরবেলায় ঘুম থেকে উঠে খালি পায়ে শিশির ভেজা ঘাসে হেঁটে চলা, শিউলী ফুল🌼🌼 তুলে মালা বানানো, নদীতে দলবেধে গাঁ ভাসান সেই সময়টা কতই না সুন্দর ছিল!
Image
Image
বাকিদের মতন আমি আবার চকোলেট প্রেমী ছিলাম না। চকলেট পছন্দ করতাম কিন্তু বরাবরই আইসক্রিম 🍧ছিল পছন্দের তালিকায় শীর্ষে। আইসক্রিমওয়ালা ঘন্টা বাজালেই হল দৌড়ে গিয়ে আইসক্রিমওয়ালা মামাকে দাড় করিয়ে রেখে আম্মুর কাছ থেকে পয়সা নিয়ে আইসক্রিম কিনতাম আবার মাঝে মাঝে লটারী ধরে জিতে কখনো একটি আইসক্রিমের টাকায় দুইটি বা তিনটি আইসক্রিম ও পেতাম। এর চেয়ে আনন্দের আর যেন কিছু ছিলই না তখন। কটকটি, হাওয়াই মিঠাই যেন এক ভালোবাসার নাম। কাচের বাক্সে মাথায় করে গোলাপী ভালবাসা বিক্রি করত তখন এক টাকা বা দুই টাকার পয়সা দিয়ে কতই না ভালবাসা পাওয়া যেত। কি অদ্ভুত না মাএ কয়েক পয়সা পেয়েই মহা আনন্দে নাচতাম।
Image
Image
দলবেধেঁ ঝুম বৃষ্টিতে ভেজা এ যেন চোখের পাতায় ধূসর স্মৃতি। ছোট ছোট আবদার মানিয়ে নিতে পারাটাই ছিল যেন এক রাশ আনন্দ। তখন সত্যি সত্যি মনে হত আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপরী🌼 শৈশবের স্মৃতির স্বপ্নপুরীতে কার না ফিরে যেতে মন চায়?
Image
অতীত আর ভবিষ্যৎ সময়ের মাঝে এখন অনেকটা পার্থক্য কোথাও নেই কোন খেলার মাঠ, দূরবীন দিয়ে খুজলেও সবুজ ঘাসের দেখা মেলা ভার শহরে! শৈশব বলতে বাচ্চাদের কিছু নেই. একটা মোবাইল বা ট্যাব হলেই হয়ে যায়। চলমান শিক্ষা ব্যবস্হার যন্ত্রণা শিশুর ওপর বিরূপ প্রভাব ফেলছে সমাজে। এই প্রতিযোগিতামূলক সমাজ কেড়ে নিয়েছে শিশুর সুন্দর শৈশব। আমি শঙ্কিত বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে। তবে কি শৈশব বিপন্ন ।
Image