ঈদের খুশি

Words
377
Reading
2 min
Listen
Play
5y

ঈদ মোবারক!

img_0.8895854891229794.jpg

Image

ঈদ মানেই খুশি, আনন্দ। বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল-ফিতর। পবিত্র মাহে রমজানের শেষে ঈদ পালন করা হয়। ছোট-বড়, গরীব-দুঃখী সবাই যার যার সামর্থ‍্য অনুযায়ী নিজেদের জায়গা থেকে ঈদ উদযাপন করে থাকে প্রতি বছর।

ঈদ মানেই মজার মজার খাবার, নতুন নতুন জামা-কাপর, সালামী। আর এর আয়োজন শুরু হয় চাঁদ রাত থেকেই। র্চাঁদ রাত মানেই চাঁদ দেখার জন‍্য তড়িঘড়ি করা,
ছোটবেলায় ইফতার শেষ করেই চাঁদ দেখতে ঘর থেকে বাহিরে বের হতাম কারন তখন তো আর এত দালান ছিল না। প্রায় সবাই রাস্তায় বের হত অসম্ভব সুন্দর চিকন চাঁদ দেখতে। চাঁদ দেখার পর থেকেই ঈদের শুভেচ্ছা বিনিময়ের পালা শুরু হয়ে যেত। কি সুন্দর ছিল আগের দিনগুলো। এখন চাঁদ দেখতে হলে সবাই বাসার ছাদে যায়, এত উঁচু উঁচু দালানের জন‍্য রাস্তা থেকে চাঁদ উপভোগ করার সুযোগটা কম। বদলেগেছে আনন্দ উপভোগের নিয়ম তবুও আনন্দতো আনন্দই তাই নয় কি?

মেঘলা আকাশ হওয়ায় গতকাল আকাশে চাঁদ দেখতে পারিনি। তবুও চাঁদ রাতের আনন্দ উপভোগের জন‍্য করা হয়েছিল খাওয়া-দাওয়ার ছোট্ট আয়োজন। বাসার ছাদে কিছুটা ঈদের আমেজ নেওয়ার চেষ্টা।

img_0.9536176733298816.jpg

Image
বাচ্চাদের হইচই, মেহেদি পরার হিড়িক পড়ে যায়। অনেক রাত পর্যন্ত জেগে একেকজন একেক রকম পছন্দমত ডিজাইন করে ছোট-বড় সবাই হাত রাঙাতে ব‍্যস্ত। হাতে মেহেদি লাগানোর ব‍্যাপারটা কিন্তুু এখনও আগের মতনই আছে। বাটা মেহেদির জায়গা দখল করে নিয়েছে এখন টিউব মেহেদি। টিউব মেহেদি দিয়ে নিজের মনের মত ডিজাইন করে হাত সাজানো যায়। আর মেহেদির রঙটাও খুব গাড় হয়ে যায় অল্পতেই।

img_0.7978834361804843.jpg
Image

ঘরে ঘরে মহিলাদের রান্নার তোড়জোর শুরু হয়ে যায় চাঁদ রাতেই। মিষ্টি জাতীয় হরেক রকমের রান্নার বাহার করা হয়। সেমাই, কাস্টার্ড, পায়েস আরো কত কি! এই কার্যক্রম চলতে থাকে অনেক রাত পর্যন্ত। ঈদের আমেজ বলে কথা।

img_0.8099007366602202.jpg

Image

ঈদের দিন সকালে ঈদের নামাজ শেষে বারান্দায় দাঁড়িয়ে দেখতাম সারা বছরের সবচেয়ে সুন্দর দৃশ‍্য। সবাই সবার সাথে কোলাকুলি করছে নেই কোন রাগ, অভিমান। সবাই সব ভুলে যেন আনন্দে একাকার হয়ে যায়।

img_0.8064868993591804.jpg

Image

এরপরই আশে বাড়ির ছোটদের সেই শুভক্ষন সালামীর পালা। সালামী পেতে কার না ভাল লাগে। বড়দের সালাম করে সালামী নেয়া। যদিও বয়সটা বাড়ার সাথে সাথে সালামী পাওয়ার সম্ভাবনাও কমতে থাকে আর দেয়ার পালা আসে। সালামী দিতেও কিন্তু বেশ ভালই লাগে।

এই করোনাকালীন সময়ে ঈদের আমেজ যেন ফিকে হয়ে গেছে। নেই কার মনে সেই আনন্দ। পরিবেশটা কেমন যেন ভারী ভারী। তবুও ভাল থাকার চেষ্টা করেই যেতে হবে কারন জীবন চলবে জীবনের নিয়মেই। ভাল মন্দ নিয়েই জীবন।

ধন‍্যবাদ সবাইকে। ভাল থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে।🙂

ঈদের খুশি | Ecency