তাকে আমি দেখেছি বহুবার কিন্তু সেবার মেজ মামার বিয়েতে সন্ধ্যার আবছা অন্ধকাওে মোমের আলোয় তাকে দেখলাম নতুন রুপে। যেন আমি এই মেয়েটিকে এর আগে কখনও দেখেনি! আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল হাজারগুণ, আমি অপলক শুধু তাকিয়েই ছিলাম তার দিকে। বিয়ে বাড়ীর কোলাহলে আমি এক শুভ্র নীরবতা অনুভব করলাম নিজের ভিতরে। সেই প্রথম কোন মেয়েকে ভাললাগার আবেশ আমার বুকের মাঝে। সময়টা ২০০৩ সালের ডিসেম্বর মাস, আমি এইচএসসি পরীক্ষা দিব আর সে মেয়েটি সবেম াত্র ক্লাস টেন এ পড়ে। দূর সম্পর্কের খালাতো বোন হওয়াতে ছোট বেলা থেকে বছরান্তে এক দুই
বার আমাদের দেখা হতো, বিশেষ করে দুই ঈদের ছুটিতে।
মধ্যবিত্ত পরিবারের নানা দশর্ন কাঁধে নিয়ে আমার বেড়ে ওঠা। পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাড়াঁতে হবে; অপেক্ষাকৃত উচ্চবিত্তের কোন ছেলে বা মেয়ের