$ Steemit Lover Grupe A চাঁদে ফের মানুষ পাঠাচ্ছে নাসা

mdmusa(26)
Published in
#all
Words
97
Reading
1 min
Listen
Play
9y

মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর আগে চাঁদে ফের মানুষ পাঠাবে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। এনিয়ে নাসা-কে প্রয়োজনীয় নির্দেশিকাও পাঠাবে ট্রাম্প প্রশাসন।

ভার্জিনিয়ায় ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে এক অনুষ্ঠানে মার্কিন উপ রাষ্ট্রপতি মাইক পেনস বলেন, ‘আমরা ফের চাঁদে মানুষ পাঠাব। শুধু মার্কিন পতাকা ওড়ানোই নয় সেখানে আরও বড় উদ্দেশ্যে নিয়েই ‌যাবে মার্কিন ‌যুক্তরাষ্ট্র। মঙ্গল ও তার বাইরেও মানুষকে পাঠাব আমরা।’

এ ব্যাপারে নাসার আধিকারিক রবার্ট লাইটফুটের মন্তব্য, ‘মহাকাশে বিভিন্ন গ্রহকে কীভাবে মানুষ কাজে লাগাতে বা বাণিজ্যিকভাবে ব্যবহার করা ‌যায় তা নাসাকে খতিয়ে দেখতে বলা হয়েছে। এক্ষেত্রে চাঁদে দীর্ঘ সময়ের জন্য থেকে কীভাবে গবেষণা করা ‌যায় তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।’

$ Steemit Lover Grupe A চাঁদে ফের মানুষ পাঠাচ্ছে নাসা | Ecency