In the afternoon I went to collect potatoes from my uncle's potato field!
হ্যালো বন্ধুরা
কেমন আছেন সবাই।আশা করি সকলেই ভাল।আশা করি সকলের দুর্দান্ত দিন কাটতেছে।আমিও মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
বন্ধুরা আলু আমাদের দেশের জনপ্রিয় একটি সবজি।প্রতিবছর আমাদের দেশে প্রচুর পরিমাণে আলুর চাষ হয়।আলুর একটি উপকারী সবজি।এই আলু আমার প্রিয় খাবার আইটেম।আলু দিয়ে অনেক রকমের খাবার আইটেম তৈরি করে খাওয়া যায়।তো বন্ধুরা আমি গতকাল আমার মামার বাড়ি গিয়েছিলাম।আমার মামা এ বছর তার জমিতে প্রচুর পরিমাণে আলুর চাষ করেছিল।মামার বাড়িতে যাওয়ার পর আমি সেই আলু ক্ষেতে গিয়েছিলাম।আলু ক্ষেতে গিয়ে আমি দেখলাম অধিকাংশ আলু সংগ্রহ করা শেষ হয়েছে, তবে কিছু অংশ এখনো বাকি আছে।আমি গিয়ে দেখলাম আমার মামী তখনো ক্ষেত থেকে আলু সংগ্রহ করতেছে।গ্রামের কৃষিজমিতে গিয়ে সবজি সংগ্রহ করার দৃশ্য দেখতে সত্যিই ভালো লাগে।
তাই বিকেল বেলা মামার আলু ক্ষেতে গেলাম।আলু ক্ষেতে গিয়ে আমি আলু তোলার যন্ত্র হাতে নিয়ে আলু তুললাম।আমি বেশ কিছু আলু তুলেছিলাম।মুহূর্তটি সত্যিই আমি উপভোগ করেছি।গ্রামের নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে আলু ক্ষেতে যাওয়ার সময় ও আলু ক্ষেতে গিয়ে আলু তোলার মুহূর্তে একটি ভিডিও তৈরি করেছি।ভিডিওটি আপনাদের মাঝে এখানে শেয়ার করলাম।ভিডিওটি আপনারা সবাই দেখবেন।আশা করি আপনাদের ভালো লাগবে।
Thank you
@mdaminulislam
▶️ 3Speak