Some fun moments on the river bank in village on Friday morning

Words
262
Reading
2 min
Listen
Play
6y


হ্যালো বন্ধুরা শুরুতেই সকলকে শুক্রবারের শুভেচ্ছা।বন্ধুরা কেমন আছেন সবাই।আশা করি সবাই ভালো।আশা করি সবার দুর্দান্ত দিন কাটতেছে এবং আমিও মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় অনেক ভালো আছি।

বন্ধুরা আজ সকালে গ্রামের নদীর তীরে মজার কিছু সময় কেটেছে আমার।আজ সকালে পরিবারের কিছু সদস্যদের নিয়ে নদীর তীরে বেড়াতে গিয়েছিলাম, তারপর আমরা ইচ্ছা পোষণ করলাম নদীর ওপারে যাব।তো গ্রামের আমার পরিবারের কিছু সদস্য পানির উপর দিয়ে হেঁটে নদীর ওপারে চলে গেল, কিন্তু দুঃখের বিষয় হলো আমি পানির উপর দিয়ে হেঁটে যেতে পারলাম না। এর পরে অবশ্য আমি অনেক সুন্দর একটি ভেলায় করে নদী পার হয়েছি।হ্যা বন্ধুরা একটি ভেলা, আর সেটা হল কলাগাছ দিয়ে তৈরি একটি ভেলা।এই কলাগাছের তৈরি ভেলা অবশ্য এগুলোর মধ্যে ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকে।ছোটবেলায় এগুলো অনেক পানিতে ভাসিয়ে এগুলোর উপরে দাঁড়িয়ে মাছ শিকার করতাম।

তবে এই কলাগাছের ভেলা দেখে ভালো লাগছিল তাই এই কলাগাছের ভেলা করে আমি নদী পার হয়েছি।তো নদীর তীরে একটি কলা গাছের ভেলা দেখে খুবই ভালো লাগলো।এরপর আমি ভেলায় উঠলাম এবং নদীর ওপারে চলে গেলাম।আর সেই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লেগেছে।ভিডিওতে আপনারা কলাগাছের ভেলা দেখতে পাবেন।সত্যিই অসাধারণ একটি মুহূর্ত ছিল।গ্রামের মুক্ত পরিবেশে চারদিকের প্রাকৃতিক পরিবেশ এমন পরিবেশে সকালে সুন্দর কিছু সময় কাটালাম। সেখানে সকালে শীতের সকালের কাঁচা কাঁচা রোদ ছিল আর ছিল হালকা বাতাস।সব মিলিয়ে অনেক সুন্দর একটি পরিবেশ বিরাজমান এমন পরিবেশে সময় কাটাতে সত্যিই ভাল লাগে।

তাই সকালের সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম।সেখানে আমি একটি ভিডিও তৈরি করেছি, আশাকরি ভিডিওটি সবাই উপভোগ করবেন।ভিডিওতে আপনারা নদীর তীরে আমাদের মজার কিছু মুহূর্ত, নদী পারাপারের সুন্দর একটি মুহূর্ত দেখতে পাবেন।

Add My Facebook

Follow My Twitter

Subscribe My YouTube Channel

Thank you

mdaminulislam@mdaminulislam


▶️ 3Speak

Some fun moments on the river bank in village on Friday morning | Ecency