Author of this content has low reputation.

☔🌦️একটি বাদলা দিনের গল্পঃ💦☁️

Words
316
Reading
2 min
Listen
Play
5y

আসসালামুআলাইকুম সবাইকে
আমি সাব্বির রহমান
বাংলাদেশ থেকে

ঘুম থেকে ওঠার পর থেকেই আকাশে হালকা মেঘলা ভাব দেখতে পেলাম।উষ্ণ গরম ও ছিলো বেশ।মনে হচ্ছিল অক্সিজেন এর প্রবাহ খুব কমে গেছে।সকালের এমন অস্থির গরম পরিবেশ নিয়ে কিছুক্ষণ চিন্তা মগ্ন থাকতে থাকতেই গুরি গুরি বৃষ্টি শুরু হলো।যেই না বৃষ্টি শুরু হতে লাগলো সাথে সাথে উষ্ণ গরমের ভাবটা কমে গিয়ে পরিবেশটা শীতল হতে লাগলো।অনেকটা গরম সহ্য করার পর যখন বৃষ্টি শুরু হলো খুব আনন্দ অনুভব হলো।প্রচণ্ড গরমের মধ্যে যখন ক্ষণিকের জন্য বৃষ্টি হয়ে পরিবেশ ঠাণ্ডা করে দেয় তখন মনের মধ্যে আলাদা একটি অনুভূতি আপনা আপনি চলে আসে।

IMG_20210823_161728.jpg


ছবির লোকেশন:https://w3w.co/combinations.adornment.shelving


This 3 word address refers to an exact 3m x 3m location. Tap the link or enter the 3 words into the free what3words app to find it.
বৃষ্টির পরে ফুরফুরে মেজাজে বাহিরে হাটাহাটি করতে বের হলাম।বাহিরে বের হয়ে আমি প্রকৃতির সবুজ রং কউপভোগ করছিলাম।বৃষ্টির পরে সবুজ প্রকৃতি যে আরো বেশি গাঢ় সবুজে পরিণত হয়েছিল।প্রকৃতির সবুজ গাছের পাতার উপরে জমে থাকা বৃষ্টির একেকটি ফোঁটা দেখতে যেন হীরের মত লাগছিল।

IMG_20210823_101221.jpg


ছবির লোকেশন:https://w3w.co/combinations.adornment.shelving


তাছাড়া কচু পাতার উপরে জমে থাকা পানির ফোঁটার সৌন্দর্য আরো বেশি সুন্দর।আমি বৃষ্টি হলেই বাড়ির পাশে থাকা কচু পাতা গুলো ফলো করি।ছবি তোলার মত কোন মোমেন্ট তৈরি হলেই ছবি তুলে রাখি।সময়টা বেশ ভালো ছিলো বৃষ্টির দিনটিতে। বৃষ্টির পরে কচু পাতার উপরের সৌন্দর্য টা সত্যিই ভালো লাগার মতোই ছিলো।

IMG_20210823_180105.jpg


ছবির লোকেশন:https://w3w.co/combinations.adornment.shelving


বাহিরের পরিবেশটা খুব ভালোভাবে উপভোগ করে আমি বাড়িতে চলে আসলাম।বাড়িতে এসে আমি কিছুক্ষণ ফেসবুক চালালাম। সময়টা বেশ ভালো কাটছিল।বাড়ির আঙিনায় কিছুক্ষণ বসে রইলাম।খেয়াল করলাম যে আমাদের উঠোনের আঙিনায় থাকা বড় পাতা যুক্ত গাছের সাথে বৃষ্টির পানির ফোঁটা লেগে রয়েছে। দেখতে বেশ ভালই লাগছিল।বৃষ্টির পরে পাতাটি আরো বেশি সবুজ দেখাচ্ছিল।

IMG_20210823_181148.jpg


ছবির লোকেশন:https://w3w.co/combinations.adornment.shelving


এভাবে বৃষ্টির দিনের অসাধারণ মুহুর্ত গুলো উপভোগ করলাম।খুব ভালো একটি মুহুর্ত ছিলো দিনটিতে।প্রকৃতির সাথে কাটানো সময় গুলো উপভোগ করতে খুব ভালো লাগছিল।মনটা ফ্রেশ করার জন্য একটি বৃষ্টির দিনটা খুবই উপভোগ করার মত ছিলো।

ফটোগ্রাফিবৃষ্টির ফোঁটা
ফটোগ্রাফারsabbirrr@sabbirrr
লোকেশনবাংলাদেশ টাঙ্গাইল
ব্যবহৃত ক্যামেরামোবাইল ফোন
মডেলredmi Y3


☔🌦️একটি বাদলা দিনের গল্পঃ💦☁️ | Ecency