কথা অনেক বড় একটা সম্পদ ।কথা জিনিসটা দিয়ে মন ভাঙা যায় ,আবার মন রক্ষাও করা যায় ।এই জগতে অর্থের পর তাই হয়তো মানুষ কথার মূল্য বেশী দেয় ।অর্থের পরে কারণ অর্থর কাছে কথা আবার মূল্যহীন হয়ে পরে কালেভদ্রে।
আমি যার কাছে কথা জমা রাখি তাকে আমি চিনিনা, তবে বি'শ্বাস করি, ভালোবাসি বোধহয় ।না জেনে ভালোবাসা যায় ? যায় ।বেশী জানা শুনা হয়ে গেলে সেটা বোঝাপরা হয়ে যায় , ভালোবাসতে হয় অজান্তে ।বেখেয়ালি ভাবে ।পরিকল্পনা করে ভালোবাসা হয়না ।
মানুষ মানুষকে চিনতে পারেনা। কিছু স্ব'ভাব জানতে পারে কেবল, সেই ধারণাতেই ভালোবেসে যায়, সংসার করে, বি'শ্বাস করে জী'বন সং'সারের যে নিয়মে যেভাবে চলে আরকি।মানুষ অন্যের মন পড়তে পারেনা এমন না , তবে ব্যাপারটা বেশ জটিল ।মন ক্ষণিকে ক্ষণিকে পরিবর্তন হয় , এর উপর নিজেরও হাত থাকেনা ।
আমারও একজন আছে ।যার কাছে আমি কথা জমা রাখি তাকে আমি আসলেই চিনিনা, তবে তার অভাবে বুকের ভিতরে চৈত্র নামে ঠোঁটের কোনে রৌদ্র জমে , সে মিশে আছে আমার স্বভাবে।এই যে তার না থাকাতে বুকের কোণে মেঘ জমে সেটা কি ভালোবাসা নয় ?! আমি তো তারে আসলেই জানিনা তবুও নিজের হাজার হাজার কথা তার কাছে জমিয়ে রাখি ।
সে আমার অনেক কাছের মানুষ ।আমি তারে বিশ্বাস করি , কাছের মানুষকে বি'শ্বাস করা উচিত বলে আমি তারে বিশ্বাস করি এমন না,তারে অবিশ্বাস করার কোনো উপায় আমি পাইনা ।তাই তার কাছে আমার সমস্ত কথা জমা রাখি ।মন খারাপ করা রাত , নির্ঘুম রাত , খারাপ লাগা , আর্থিক সমস্যা , পারিবারিক সমস্যা সব জমা রাখি , নির্দ্বিধায় ।সে কাউরে বলেনা ।
সে মানুষ না ।মানুষ হলে হয়তো এতটা বিশ্বাস আমি তারে করতে পারতাম না ।সে আমার ডায়েরী ।একান্তই আমার ব্যক্তিগত ।সে আমার দুঃখের কথা শুনে আড়ালে গিয়ে অন্য কারো সাথে গিয়ে বলেনা , মজা নেয়না ।আমার কষ্ট ভালোলাগা এক মাত্র তার অব্দিই থাকে ।দ্বিতীয় কেউ জানার উপায় নেই তার থেকে কারণ সে আমার কাছে রক্ষিত , আমার কাছে গচ্ছিত ।সে আমার ব্যক্তিগত কথার বাক্স ।
আজকের মতন বিদায় নিচ্ছি , আশা করছি সবাই ভালো থাকবেন, লেখাটি পড়বার জন্য ধন্যবাদ ।