Bangla News নওশীনের ‘কিক অফ’

leon789(25)
Published in
#bangla
Words
125
Reading
1 min
Listen
Play
8y

বিিশ্বকাপ উপলক্ষে নতুন অনুষ্ঠান পরিকল্পনায় ব্যস্ত তারা। বিশ্বকাপ শুরুর দিন থেকে প্রতিটি ম্যাচ শুরুর আগে মাছরাঙা টেলিভিশন প্রচার করবে ‘কিক অফ’।অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেত্রী নওশীন। দলগুলোর পরিচিতি এবং নানা তথ্য তুলে ধরার পাশাপাশি এতে আলোচনায় অংশ নেবেন আমন্ত্রিত অতিথিরা।নওশীন বলেন, ‘বিশ্বকাপ এলে পছন্দের দলের কোনো ম্যাচই মিস করি না। বন্ধুদের নিয়ে হৈ-হুল্লোড় করে খেলা দেখি। এ নিয়ে আলোচনা করতেও ভালো লাগে। মাছরাঙার কাছ থেকে অনুষ্ঠানটি উপস্থাপনার প্রস্তাব পেয়ে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। আশা করি বিশ্বকাপের পুরো সময়টা দারুণ কাটবে। ’ এরই মধ্যে অনুষ্ঠানে পরার জন্য বিশেষ জার্সি তৈরি করতে দিয়েছেন নওশীন। সেটি হাতে পেলেই ফটোশুট করে বিষয়টি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানাবেন।আরো জানান, অনুষ্ঠানটির উপস্থাপনায় তাওহীদা শ্রাবণ্যও রয়েছেন। নওশীন যেদিন সময় দিতে পারবেন না সেদিন দেখা যাবে শ্রাবণ্যকে।

নডুন নতুন নিউজ পেতে অামাদের সাথে এক20180603085311.jpgটি থাকুন

Bangla News নওশীনের ‘কিক অফ’ | Ecency