আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন।
আমরা সবাই মুরগির মাংস খেতে খুব পছন্দ করি।ব্রয়লার মুরগির মাংস খেতে খুব পছন্দ করি আমরা।ব্রয়লার মুরগির মাংসের বিভিন্ন রেসিপি আপনাদের শেয়ার করেছি।তবে ব্রয়লার মুরগির মাংস ভাজা আমার নতুন একটি রেসিপি।ব্রয়লা মুরগিরতে প্রচুর মাংস থাকে বিশেষ করে ব্রয়লার মুরগির বুকের দিকটাতে।বাজার থেকে ব্রয়লার মুরগির ঘরে তরকারি রান্না জন্য আনা হলে।মুরগি কুটার সময় বুকের মাংস গুলো আলাদা করে রেখে দেয়।কারণ আমার বাচ্চারা ব্রয়লার মুরগির মাংস ভাজা খেতে পছন্দ করে।আমিও খেতে খুব পছন্দ করি।
বন্ধুরা,আজকে আমি ব্রয়লার মুরগির ভাজি করেছি।মুরগির মাংস কিভাবে ভাজি করেছি তা আপনাদের ধাপে ধাপে দেখবো।তাহলে চলুন।
...উপকরণ...
1/ ব্রয়লার মুরগির মাংস 200 গ্রাম,
2/ আদা বাটা 1/4 চামচ,
3/ রসুন বাটা 1/4 চামচ,
4/ লাল মরিচ গুড়া 1/3 চামচ,
5/ হলুদ গুড়া 1/2 চামচ,
6/ জিরা,ধনিয়া,গুড়া 1/3 চামচ,
7/ এলাচ,দারুচিনি,লং,গুল মরিচ গুড়া 1/3 চামচ,
8/ সয়াবিন 5-চামচ,
9/ লেবুর টুকরো 1-টি,
10/ স্বাদ মত,
...প্রস্তুত প্রণালী...
প্রথমে ব্রয়লার মুরগির মাংস গুলো মাঝারি আকারের টুকরো করে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিবো।
তারপর একটা বাটিতে ধুয়ে রাখা মুরগির মাংস রেখে।তাতে আমি আদ,রসুন,বাটা, এবং একে একে সব মসলা মুরগির মাংসের সাথে দিয়ে দিবো।আমি মুরগির মাংসের ভাজিতে পেয়াজ ব্যবহার করি নাই।কারণ হচ্ছে আমি মাংস গুলো তেলে ভাজবো তরকারি রান্না করবো না তাই পেয়াজ ব্যবহার করি নি।
সব মসলা মুরগির মাংসের সাথে দিয়ে।হাতে সাহায্যে মসলা এবং মুরগির মাংস গুলো ভালো করে দুই তিন মিনিট মেখে নিবো।
মুরগির মাংস মাখানো হলে এক টুকরো লেবুর রস দিয়ে মেখে নিয়ে।মুরগির মাংস গুলো 10-15 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবো।মুরগির মাংস ভাজিতে লেবুর রস দিলে মাংস খাওয়ার সময় টক টক ভাবটা অসাধারণ লাগে।
10-15 মিনিট পর চুলায় একটা প্যানে সয়াবিন তেল দিবো।তেল গরম হলে মসলা মাখানো মুরগির মাংসের টুকরো গুলো একটা একটা করে গরম তেলে দিয়ে দিবো।তবে মুরগির মাংসের টুকরো প্যানে দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে।না হলে গরম তেল ছিটে শরীরের পরতে পারে।
মুরগির মাংস গুলো চুলার মাঝারি আঁচে ভাজি করতে হবে।না হলে মুরগির মাংসের উপরের দিকটা হয়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে।মুরগির মাংস এক পিঠ হয়ে এলে অন্য পিঠ সাবধানে উলটে দিবো।
মুরগির মাংস দুই পিঠ লাল লাল ভাজা হলে।তেল থেকে মুরগির মাংস গুলো তুলে নিবো।
তারপর গরম গরম পরিবেশন করবো।গরম ভাত এবং ডালে সাথে।আমি মুরগির মাংসের ভাজি ভাত এবং ডালের সাথে খেতে খুব পছন্দ করি এবং আমার বাচ্চারাও।আপনারা চাইলে এমনি খেতে পারে।তবে খেতে অসাধারণ স্বাদ।
বন্ধুরা,আমার ব্রয়লার মুরগির মাংস ভাজি আপনাদের ভালো লাগলে। অবশ্যই ঘরে খুব সহজে তৈরি করে খেয়ে দেখতে পারেন।আশা করি আপনাদের ভালো লাগবে।
/ধন্যবাদ\ সবাই ভালো থাকবেন।