সরিষা ইলিশ মুখে লেগে থাকার মত স্বাদ

Words
261
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,
বন্ধুরা, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন।
20210512_231054.jpg

বন্ধুরা,বাংলাদের জাতীয় মাছ ইলিশ।ইলিশ মাছ পছন্দ করেনা এমন মানুষ কমেই আছে।এই মাছের নাম শুনলে জিবে জল আসেনা এমন মানুষের স্যংখাও খুব কম।ইলিশ মাছের অনেক রকমের সুস্বাদু রান্না হয়ে থাকে। তার মধ্যে সরিষা ইলিশ।আমাদের বাঙ্গালীর কিছু রান্না কখনো খারিয়ে যাবে না তার মধ্যে হচ্ছে সরিষা ইলিশ।সরিষা ইলিশ আমাদের সবার খুবপছন্দের রেসিপি ।সরিষা ইলিশ কিভাবে রান্না করেছি তা আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো।তাহলে চলেন।
20210512_231748.jpg

...উপকণ..
1/ ইলিশ মাছের টুকরা 4- টি.
2/ একটি পেয়াজ বাটা.
3/ রসুন বাটা 1/3 চামচ.
4/আদা বাটা 1/4 চামচ.
5/সরিষা বাটা 2 চামচ.
6/ কাঁচামরিচ 4-5 টি.
7/হলুদ গুড়া 1/2 চামচ.
8/ সরিষা তেল 3-চামচ.
9/জিরা গুড়া 1/3 চামচ.
10/লবণ স্বাদ
20210512_231639.jpg
প্রথমে আমি ইলিশ মাছের টুকরো গুলো ভালো করে ধুয়ে দিবো,
20210513_004048.jpg
আদা.রসুন.পেয়াজ এবং সরিষা বেটে নিয়ে।চুলায় একটা প্যানে তিন চামচ সরিষার তেল দিবো।তেল গরম হলে পেয়াজ বাটা প্যানে দিবো।
20210512_231619.jpg
পেয়াজ বাটা চুলার অলপ আচে ভাজবো।পেয়াছ বাটা হালকা বাদামী রং হলে আদা রসুন বাটা প্যানে দিয়ে হালকা ভেজে
20210512_231546.jpgহলুদ গুড়া,জিরা গুড়া,লবণ দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে তারপর আমি দুই চামচ সরিষা বাটা প্যানে দিয়ে।
20210512_231514.jpg
অলপ পরিমাণ পানি দিয়ে সরিষা এবং মসলা কষিয়ে নিবো তিন মিনিট।চুলা আচ কমিয়ে কষাতে হবে।
20210512_231453.jpg
মসলা কষানো হলে আমি ইলিশ মাছের পিস গুলো প্যানে দিয়ে ঢেকে দিবো।
20210512_231435.jpg
ইলিশ মাছ পাঁচ ছয় মিনিট রান্না করবো.পাঁচ ছয় পর ঢাকনি উঠিয়ে ইলিশ মাছের টুকরো গুলো উলটিয়ে দিয়ে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে চুলা বন্ধ করে দিবো।
20210512_231413.jpg
বন্ধুরা দেখলেন ত সরিষা ইলিশ রান্না করা খুব সহজ,
আমি সরিষা ইলিশ পরিবেশন করবো গরম ভাতের সাথে.আমার সরিষা ইলিশ রান্না ভালো লাগলে। ঘরে তৈরি করে খেয়ে দেখবেন।
20210512_231325.jpg
ধন্যবাদ।সবাই ভালো থাকবেন,

সরিষা ইলিশ মুখে লেগে থাকার মত স্বাদ | Ecency