আসালামুআলাইকুম,
কেমন আছেন সবাই,আশা করছি সবাই ভালো আছেন, বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি স্বাদ যেনো আলাদা,খিচুড়ি পছন্দ করেনা এমন মানুষ কমিই আছে।খিচড়ি একটি ভাত জাতীয় খাবার যা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অন্যতম জনপ্রিয় খাবার।মসুর ডাল দিয়ে সাধারণত খিচুড়ি রান্না করা হলেও বুটের ডাল মুগডাল সহ অন্যান্য ডাল দিয়ে খিচুড়ি রান্না করা যাই।খিচুড়ি বিভিন্ন ভাবে রান্না করা যাই।যেমন নরম খিচুড়ি,ভুনা খিচুড়ি,মাংস খিচুড়ি,সবজি খিচুড়ি,তবে খিচুড়িতে আছে প্রচুর পুষ্টি যা আমাদের শরীরের জন্য খুবই উপকারি।আজকে আমি আপনাদের মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না দেখাবো।মুরগির মাংস.মসুর ডাল.বুটের ডাল.চিনিগুড়া চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করা সহজ খুব সুস্বাদু এবং পুষ্টিকর।তাহলে চলেন ভুনা খিচুড়ি কিভাবে রান্না করেছি আপনাদের ধাপে ধাপে শেয়ার করি।
...উপকরণ...
1/ চিনিগ গুড়া চাল 500 গ্রাম,
2/মুরগির মাংস 250 গ্রাম,
3/মসুর ডাল 1/2 কাপ,
4/বুটের ডাল 1/3 কাপ,
6/পেয়াজ 1-টি,
7/আদা বাটা 1/2 চামচ,
8/রসুন বাটা 1/2 চামচ,
9/লাল মরিচ গুড়া 1/3 চামচ,
10/হলুদ গুড়া 1/2 চামচ,
11/জিরা,ধনিয়া গুড়া 1/2 চামচ,
12/এলাচি,দারুচিনি,লং গুড়া 1/3 চামচ,
13/তেজপাতা 2-টি,
14/ কাঁচামরিচ 5-6 টি,
15/ সয়াবিন তেল 1/2 কাপ,
16/ লবণ স্বাদ মত,
তারপর চাল,মুরগির মাংস,বুটের ডাল,মসুর ডাল পানি দিয়ে ধুয়ে নিয়ে। ডাল গুলো পানিতে ভিজিয়ে রাখবো।
চুলায় একটা পাতিলে হাফ কাপ সয়াবিন তেলে দিবো।তেল গরম হলে পেয়াজ,তেজপাতা দিয়ে হালকা ভাজবো।
পেয়াজ হালকা ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে পেয়াজের সাথে কিছুক্ষণ ভাজবো।
তারপর আমি একে একে সব মসলা দিবো পাতিলে।
পাতিলে মুরগির মাংস ডাল দিয়ে মসলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিবো।কষানো হলে ডাল সিদ্ধ হওয়ার জন্য এক কাপ পরিমাণ পানি দিয়ে পাঁচ মিনিট চুলার মাঝারি আঁচে রান্না করবো।
পাঁচ মিনিট পর ডাল হালকা সিদ্ধ হলে।চিনিগুড়া চাল পাতিলে দিয়ে নেড়েচেড়ে চাল কষিয়ে নিবো।
চাল কষানো হলে।পাঁচ কাপ পরিমাণ পানি দিয়ে পাতিলে কাঁচামরিচ দিয়ে দিবো।একটা ঢাকনি দিয়ে ঢেকে রান্না করবো দশ মিনিট।
খেয়াল রাখতে হবে চুলার কম আঁচে খিচুড়ি রান্না করতে হবে।আর চিনিগুড়া চাল সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনা। খিচুড়ি পানি শুকিয়ে এলে আর চাল,ডাল সিদ্ধ হলে চুলা বন্ধ করে দিবো।
তারপর গরম গরম পরিবেশন করবো।
বন্ধুরা,আমার ভুনা খিচুড়ি রান্না আপনাদের ভালো লাগলে।ঘরে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে।
I hope all of you will support me and encourage me to work, I will always try my best to give a good blog.
Thank you all for visiting my page and giving your nice support