সুস্বাদু পটল ডিমের তরকারি

Words
385
Reading
2 min
Listen
Play
5y

আসালামুআলাইকুম,
20210510_233636.jpgসবাই কেমন আছেন.আশা করি সবাই ভালো আছেন.
বন্ধুরা.পটল সবজিটি আপনারা সবাই চিনেন.পটল সবজটি খুব জনপ্রিয় একটি সবজি.এই সুস্বাদু সবজিটি সারাবছর বাজারে পাওয়া যাই.পুষ্টিও রয়েছে অনেক.পটল বিভিন্ন ভাবে রান্না করে খাওয়া যাই.যেমন পটল র্ভতা.পটল ভাজি.পটল মাছ. কিন্তুু পটল ডিম তরকারি কখনো খেয়েছেন.খুব সুস্বাদু তরকারি.
আমি খুব পছন্দের করি পটল ডিমের তরকারি.এমনিতে আমি পটল সবজিটা খেতে খুব পছন্দ করি.জানি আমার মত অনেকে পটল খেতে পছন্দ করে.
বন্ধুরা. কথা না বারিয়ে চলোন আমি কিভাবে সুস্বাদু পটল ডিমের তরকারি রান্না করেছি শেয়ার করি.
..উপকরণ..
20210511_005402.jpg1/ পটল 500 গ্রাম.
2/ডিম 5-টি.
3/পেয়াজ 1-টি.
4/কাঁচামরিচ 6-7 টি.
6/লালা মরিচ গুড়া 1/3 চামচ.
7/হলুদ গুড়া 1/2 চামচ.
8/জিরা.ধনিয়া গুড়া 1/3 চামচ.
9/সয়াবিন তেল 4-চামচ.
10/লবণ স্বাদ.
11/ ধনে পাতা পরিমাণ মত.

20210511_005507.jpgপ্রথমে আমি পটল গুলো চামড়া ছিলে নিবো. তারপর আমি পটল গুলো দুই টুকরো করে নিবো.
20210511_005422.jpg
পটল কুটা হলে আমি চুলায় একটা পাতিলে পানি দিয়ে পাঁচটা ডিম সিদ্ধ করে নিবো.
20210511_010037.jpgডিম সিদ্ধ হলে ডিমের খোসা ছিলে নিয়ে.পটলের পিস গুলো ধুয়ে নিবো.
20210511_005442.jpg
তারপর আমি একটা প্যানে তেল দিবো. তেলে অলপ হলুদ গুড়া.লবণ দিয়ে দিবো. তেল গরম হলে আমি একটা একটা করে ডিম দিয়ে দিবো প্যানে.
20210511_005525.jpg
চুলার আচ কমিয়ে ডিম গুলো ভেজে নিবো.
20210511_005540.jpg
ডিম গুলো লাল লাল ভাজা হলে আমি প্যান থেকে তুলে নিবো.
20210511_005601.jpgতারপর আমি একটা পেয়াজ এবং কাঁচামরিচ কুচি করে নিয়ে.চুলায় একটা পাতিলে তেল দিবো তেল গরম হলে আমি পেয়াজ.কাঁচামরিচ কুচি এবং লবণ দিবো.
20210511_005625.jpg
পেয়াজ কাঁচামরিচ হালকা ভাজা হলে আমি পটলের টুকরো গুলো পাতিলে দিয়ে দিবো.
20210511_005716.jpg
তারপর আমি পটল গুলো চামচের সাহায্যে নেড়েচেড়ে দিয়ে. চুলার আচ কমিয়ে পেয়াজ পটল পাঁচ মিনিট ভেজে নিবো.
20210511_005738.jpg
পাঁচ মিনিট পর পটল.পেয়াজ ভাজা হয়ে নরম হলে.
আমি সব মসলা একে একে দিবো.হলুদ গুড়া.লাল মরিচ গুড়া.জিরা.ধনে গুড়া.এবং মসলার সাথে পটল গুলো কিছুক্ষণ ভেজে নিবো.
20210511_005825.jpg

20210511_005845.jpg
তারপর আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে ডিম গুলো পটলের সাথে দিয়ে. চুলার আচ বারিয়ে দিবো এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো.
20210511_005927.jpgপটল গুলো সিদ্ধ হয়েছে কিনা দেখবো.পটল সিদ্ধ
হয়ে পটলের গায়ে গায়ে ঝোল হলে.ধন পাতা দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে চুলা বন্ধ করে দিবো.
20210511_010059.jpg
তারপর আমি পরিবেশন করবো গরম ভাতের সাথে.
বন্ধুরা.আমার পটল ডিমের তরকারি রান্না যদি ভালো লাগে. তাহলে অবশ্যই ঘরে রান্না করে খেয়ে দেখবেন.আর আমি আশা করছি আপনাদের পটল ডিমের তরকারি ভালো লাগবে.
20210510_152104.jpg
I hope all of you will support me and encourage me to work , I will always try my best to give a good blog.

Thank you all for visiting my page and giving your nice support

সুস্বাদু পটল ডিমের তরকারি | Ecency