কাঁঠালের বিচি ভাজা সহজ রেসিপি।। Kathaler Bici Vaja Recipe Bangla....

Words
146
Reading
1 min
Listen
Play
2y


আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও ভাল আছি আলহামদুলিল্লাহ। আবারো ফিরে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটি কাঁঠালের বিচি ভাজা।

কাঁঠালের বিচি ভাজা।

উপকরণ -
১.কাঁঠালের বিচি,

প্রস্তুত প্রণালী -

সর্ব প্রথমে আমি কিছু কাঁঠালের বিচি নিয়েছি ভালো করে শুকিয়ে। তারপর চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে চুলার জালটা হাই হিট রেখে তাওয়াটা গরম করে নিয়েছি।এবারে কাঁঠালের বিচি গুলো দিয়ে চুলার জাল মিডিয়ামে রেখেছি। পাঁচ মিনিট জাল হওয়ার পর বিচিগুলো উল্টিয়ে দিয়েছি। আবারো পাঁচ মিনিট জ্বাল করে নিয়েছি। এবারে সব বিচিগুলো একটা কাঠের চামিচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। এভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেছে কাঁঠালের বিচি ভাজা। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগেছে।
যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।


▶️ 3Speak

কাঁঠালের বিচি ভাজা সহজ রেসিপি।। Kathaler Bici Vaja Recipe Bangla...... | Ecency