মলা মাছের পাতুরি,মিষ্টি কুমড়া শাক দিয়ে।। Mola Macher Paturi Recipe Bangla.......

Words
165
Reading
1 min
Listen
Play
2y


মলা মাছের পাতুরি।
উপকরণ -
১.মলা মাছ,
২.মিষ্টি কুমড়ার পাতা,
৩.লবণ,
৪.হলুদ,
৫.মরিচ,
৬.জিরা,
৭.পেঁয়াজ,
৮.রসুন,
৯.সরিষার তৈল,

প্রস্তুত প্রণালী

প্রথমেই আমি মলা মাছ নিয়েছি। তারপরে কয়েকটা মিষ্টি কুমড়ার পাতাও নিয়েছি, সবকিছুকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে মলা মাছ নিয়ে নিচ্ছি, এর ভিতর লবণ,হলুদ, মরিচবাটা,জিরা, সরিষার তৈল,পেঁয়াজ বাটা, রসুন বাটা সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব। পাঁচ মিনিট রেস্টে রেখে দিব। এরপর চুলায় একটা প্যান দিয়ে গরম দিব। এখন প্রথমে একটা মিষ্টি কুমড়ার পাতা নিয়ে,যে মলা মাছগুলা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামিজ করে নিব। প্রথমে একটা পাতা দিয়ে পেঁচিয়ে তারপরে আবারো একটা পাতা নিব মোট দুইটা পাতা দিয়ে পেঁচিয়ে সুতা দিয়ে বেঁধে নিব।এখন পেনের মাঝে একটা একটা করে দিব। দশ মিনিট মিডিয়াম আচে জ্বাল করে নিব। আর এই ভাবেই তৈরি করে নেওয়া হয়ে গেল মলা মাছের পাতুরি।
আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে।
ভালো লাগলে সবাই কমেন্ট সেকশনে জানাবেন।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।


▶️ 3Speak

মলা মাছের পাতুরি,মিষ্টি কুমড়া শাক দিয়ে।। Mola Macher Paturi Recipe... | Ecency