এইতো সেদিন এর কথা কিছু দিন আগেই তো ভর্তি হলাম কিন্ডার গার্ডেন স্কুলে।তখন স্কুলে যেতে কতইনা ভালো লাগতো। নতুন নতুন বন্ধু হচ্ছে, তাদের সাথে একসাথে খেলাধুলা করতাম, সবার আগে স্কুলে যাওয়া প্রিয় বন্ধুদের জন্য ক্লাসের আসন ধরে রাখা, টেনিস বল দিয়ে ফুটবল খেলা, বরফ পানি, গোল্লাছুট, ছোঁয়াছুই খেলা, কলম খেলা এখনও স্পষ্ট মনে আছে সবকিছু। মনে হচ্ছে এইতো সেদিনের কথা। কিন্তু এই কিছুদিনের ব্যাবধানে জীবনে এখন কত পরিবর্তন। সময়ের পরিবর্তন মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় অনেক কিছু বদলে দেয়।
কিন্ডার গার্ডেন জীবন শেষ করলাম, হাই স্কুল জীবন শেষ করলাম, কলেজ জীবন শেষ করলাম, বিশ্ববিদ্যালয় জীবন শেষ করলাম। দেখতে দেখতে চোখের পলকে ২৬ টা বছর কোথা দিয়ে শেষ হয়ে গেলো, সত্যিই আশ্চর্য লাগে সবকিছু।
সময়ের সাথে সাথে আমাদের বয়স দিন দিন বেড়েই চলছে। ছোটবেলা থেকে কত মানুষের সাথে দেখা, কত বন্ধু বান্ধব, কত খেলার সাথী। সবাই এখন যার যার জীবন, সংসার নিয়ে ব্যাস্ত। একটা সময়, ছিল না কোনো দায়িত্ব কর্তব্য, ছিল না কোনো টেনশন, ছিল না কোনো সংসারের চাপ। আর এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে সংসারের চাপ, সংসারের দায়িত্ব কর্তব্য নিতে শিখেছি।
আমরা সবাই ছোটবেলার দিনগুলো ছোটবেলার স্মৃতিগুলো অনেক বেশি মিস করি। কে না চায়, আবার সেই ছোটবেলার জীবন ফিরে পেতে, কিন্তু সেটা কখনো সম্ভব না। তারপরও আমরা আমাদের ছোটবেলার স্মৃতিগুলো বারবার মনে করি, একটু অবসর পেলেই আগের কথা গুলো মনে পড়ে যায়, ছোটদের দেখলে ছোটদের খেলাধুলা দেখলে মনে পরে যায় আমাদের সেই শৈশব কালের কথা, সবার সাথে স্মৃতিগুলো শেয়ার করতেও আমরা ভালোবাসি। কারণ আমরা ভালো মুহূর্তগুলো বার বার চাই, বার বার ফিরে পেতে চাই।
আমরা একটা প্রবাদ সবাই জানি, সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় তার নিজ গতিতে এগিয়ে যাবে কখনো থেমে থাকবে না। শৈশব কাল, কৈশোর কাল, যৌবনকাল ,বার্ধক্য কাল এই চারটা কাল নিয়েই সাধারণত মানুষের জীবন। তারমধ্যে শৈশব কাল আর কৈশোর কাল শেষ। এখন বাকি আছে শুধু যৌবন কাল আর বার্ধক্য কাল। বার্ধক্য কাল আদো পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আমরা অনেকেই সময়ের গুরত্ব দেই না, সময়ের কাজ সময় মত করি না, একটা সময় পার হয়ে গেলে সেটা আর ফিরে পাওয়া সম্ভব না । তাই আমাদের সবারই সময় থাকতে থাকতে সময়ের করদ করা উচিত।