কৃষি মেলা

Words
500
Reading
3 min
Listen
Play
4y

IMG-20230225-WA0000.jpg

গাছ লাগাই পরিবেশ বাচাই। প্রভাতটি আমাদের পরিবেশের জন্যে সারা বিশ্বের জন্যে খুবই গুরুত্বপূর্ণ একটি। কারন বিশ্বের মানুষের সংখ্যা অতি মাত্রায় বৃদ্ধি পাওয়ায় পরিবেশে কার্বনডাইঅক্সাইড এর পরিমান অতি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে আমাদের মানব জীবনের অতি প্রয়োজনীয় যা ছাড়া মানুষের জীবন অচল সেই অক্সিজেনের পরিমান কমে যাচ্ছে। অক্সিজেনের পরিমান কমার কারনে দেখা যাচ্ছে প্রাকৃতিক ভাবে আমরা নানা অসুস্থতার মুখোমুখি হচ্ছি। গাছ আমাদের অক্সিজেন সরবারাহ করে থাকে। গাছ থেকে অক্সিজেন উৎপাদন হয় এটা আমরা সকলেই জানি। কিন্তু সারা বিশ্বে অতিমাত্রায় গাছ কেটে ফেলার ফলে দেখা যাচ্ছে অক্সিজেনের সরবারহ কমে যাচ্ছে। একদিক থেকে কার্বনডাইঅক্সাইড পরিমান বৃদ্ধি পাচ্ছে অপর দিকে অক্সিজেনের পরিমান কমে আসছে যা আমাদের পরিবেশের জন্যে হুমকির কারন। এবং জীবন্ত সকল প্রানীর জন্যে অক্সিজেন মানেই জীবন তাই এর ফলে সকল প্রানীকূল হুমকির মুখে পরছেন।

এই সমস্যার জন্যে এখন অনেক বেশি বেশি গাছ লাগাতে হবে। এতে দেখা যাবে আমাদের প্রানীকূলের অক্সিজেনের অভাব দূর হয়ে যাবে। অন্য দিকে অতিমাত্রায় কার্বডাই-অক্সাইড বৃদ্ধি পাওয়ার ফলে গবেষণায় দেখা গিয়েছে। পৃথিবীর উপরে থাকা ওজনের স্তর যেটা কার্বনডাইঅক্সাইড এবং অন্যান্য গ্যাস বৃদ্ধি পাওয়ার ফলে ওজনের স্তর নষ্ট হয়ে যাচ্ছে। আর ওজনের স্তর নষ্ট হলে দেখা যাবে সূর্য থেকে আসা নানা ক্ষতিকর রশ্নি আমাদের পৃথিবীতে সরাসরি প্রবেশ করবে। তখন পৃথিবীর সকল প্রানীকূলের জীবন হুমকির মুখে পরবে। এতো সব সমস্যা দূর করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। এতে অক্সিজেনের পরিমান বেড়ে যাবে যার ফলে কার্বনডাইঅক্সাইড এর পরিমান কমে যাবে।

IMG-20230225-WA0007.jpg

এই গাছ লাগানোর জন্যে সচেতন হতে দেশের ভালোর জন্যে প্রানীকূলের ভালোর জন্যে সরকার নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের অনেক উপজেলা পরিষদে দেখা গিয়েছে কৃষি মেলার আয়োজন করেছেন। যাতে মানুষের মধ্যে বেশি বেশি গাছ কেনার এবং লাগানোর আগ্রহ বৃদ্ধি পায়। কৃষি মেলায় দেখা গিয়েছে নানা ধরনের গাছের চারা বিক্রি হচ্ছে। এবং অনেক স্টল করা হয়েছে যেখানে এক এক স্টলে সব ধরনের গাছের চারা যেমন ফুল এবং ফলের চারা সবই রয়েছে। আবার দেখা গিয়েছে কিভাবে একটি মডেল গ্রাম তৈরি করা যায় তার সুদর্শন চিত্র। আমার কাছে মডেল গ্রামটির দৃশ্য অনেক বেশি আকর্ষণীয় লেগেছে। মডেল গ্রামটিতে তুলে ধরা হয়েছে কিভাবে প্রকৃতিক ভাবে খামার জাত সার তৈরি করতে পারি, কিভাবে ফসলের প্লট তৈরি করা যায়, কিভাবে বীজ সংরক্ষণ করা যায়, কিভাবে পরিক্ষা করা যায় মাটিতে পানি শোষনের ক্ষমতা, এবং কিভাবে পুকুরে মাছ চাষ করতে হয়, সাথে আরো আছে কিভাবে একটি গাছের বাগান তৈরি করা যায়। এমন আরও কয়েকটি বিষয় মডেল গ্রামে তুলে ধরেছেন। যা অনেক দৃশ্যমান ছিলো আমাদের কাছে।

IMG-20230225-WA0001.jpg

আরও একটি স্টলে দেখতে পেলাম কৃষি সরঞ্জাম যা দিয়ে কৃষি কাজের উপকৃত হওয়া যায়। এবং সব থেকে বেশি যেটা ছিলো সেটা হলো নানা ধরনের গাছের স্টল। প্রতিটি গাছের স্টলে রয়েছে নানা প্রকার ফুলের চারা, ফলের চারা, নানা প্রকারের গাছের চারা, ছাদের সৌন্দর্য বাড়ানোর জন্যে নানা ধরনের চারা গাছ। কৃষি মেলায় এতো সুন্দর আয়োজন আমি দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। এমন কৃষি মেলা দেশের প্রতিটি উপজেলা ভিত্তিক যদি আয়োজন করা হয় তাহলে দেখা যাবে মানুষের মধ্যে গাছ কেনার এবং লাগানোর আগ্রহ বেড়ে যাবে। এবং নানা প্রকার গাছের চারা দেখে সবার মনে আপনা আপনি গাছ কেনার এবং গাছ লাগানোর আগ্রহ বেড়ে যাবে। এতে দেখা যাবে মানুষ গাছ লাগাতে আরো বেশি আগ্রহী হবেন। এবং গাছের পরিমান বৃদ্ধি পেলে অক্সিজেনের পরিমান বৃদ্ধি পাবে। সাথে আমাদের পরিবেশ ভালো থাকবে।

IMG-20230225-WA0006.jpg