ছুটির শেষ সময়

Words
426
Reading
2 min
Listen
Play
3y

20230701_230845.jpg

ঈদের দীর্ঘদিন ছুটির সমাপ্তি হওয়ার সময় চলে এসেছে। ঈদ মানেই আমাদের ইসলাম ধর্মের এক বড় আনন্দের দিন বা সময়। প্রতিবছরই আমরা ঈদের সময় লম্বা একটি ছুটি পেয়ে থাকি। তবে ঈদুল আজহা এর সময়ে আমাদের আনন্দ এবং ছুটি অনেক বেশি পেয়ে থাকি। এ সময় আমরা গরু, ছাগল, উঠ ইত্যাদি প্রানী কুরবানী করে থাকি। এইসব কুরবানী পশু কেনার আনন্দটাও অনেক বেশি। এই ঈদের ছুটিতে সকলেই যার যার গ্রামের বাড়িতে চলে আসি। আমাদের মা বাবা দাদা দাদি পরিবারের সকলের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে। যখন ছুটি পেয়ে গ্রামের বাড়ি আসতে হয় তখন অনেক ভোগান্তি পোহাতে হয় যানবাহনে। কারন সকলে কর্মস্থল থেকে ঈদের ছুটি পেয়ে এক সাথে বাড়ি ফিরে। যার ফলে অনেক যানজটে পড়তে হয় আমাদের।

তবে যত কষ্ট হোক না কেনো সকলেই নিজ নিজ গন্তব্যে পৌঁছে যায় ঈদের আগেই। পরিবারের সকলে একত্রিত হয়ে কুরবানির আয়োজন করে থাকেন। সব কিছু শেষ করে আমরা ঈদের নামাজ কুরবানি সকল ব্যাস্ততা শেষে আমরা ঈদের পরে কিছুটা দিন সময় পেয়ে থাকি হাতে। তখন সকলেই আত্নীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে চলে যাই। আবার অনেকে নানা জায়গায় ঘুরে বেড়াই। তবে এবারের ঈদের দিন থেকে পরের সময় গুলো ছিলো একদম ভিন্ন চিত্র। কারন ঈদের দিন থেকেই ছিলো অনেক বৃষ্টি। ঈদের পর থেকে আজকে অবদি বৃষ্টি রয়েই গিয়েছে। যার ফলে দেখা যায় কেউ কোথাও যেতে পারে নি, বাড়িতে বসেই ঈদের ছুটি কাটাতে হচ্ছে।

ঈদের আগের যে আনন্দটা ছিলো সবার মাঝে ঈদের পরে সেই আনন্দটা নেই সবার মাঝে। কারন ঈদের সময়ই সকলে একটা লম্বা ছুটি পেয়ে থাকে। এই সময় আত্নীয় স্বজনের বাড়িতে যাওয়া যায় পরিবার নিয়ে এই সময়ে একটু ঘুরে বেড়ানো যায়, বন্ধুবান্ধব দের সাথে এই সময়েই এক হওয়া যায়। মোট কথা পরিবার কে সময় দেয়ার জন্যে এই ছুটি উপযুক্ত। কিন্তু বৃষ্টির কারনে ঠিকভাবে সময় না দিয়েই সবার ছুটির সময় শেষ হয়ে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ আমরা ঈদটা অনেক সুন্দর ভাবে শেষ করতে পেরেছি। তবে ঈদের পরে কোথাও না যেতে পারলেও পরিবারের সকলকেই আমরা অনেক সময় দিতে পারছি, যা আমরা এমন পরিবেশ না হলে দিতে পারতাম না। এই দিক থেকে ভেবে দেখলে এমন সময় হওয়াটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে।

পরিবারের সাথে সময় কাটাতে কাটাতে কখন ছুটির দিন ঘনিয়ে এসেছে আমরা বুঝতেই পারি নি। এখন মনে হচ্ছে এতো তারাতাড়ি কিভাবে সময় চলে গেলো। কিন্তু কিছু আর করার নেই সবাইকে সবার কর্মস্থলে ফিরে যেতেই হবে জীবনের তাগিদে। কেউ চলে যাবে কর্মস্থলে, কেউ পড়াশোনা নিয়ে ব্যাস্ত হয়ে পরবে। তবে পথ চেয়ে আগের মতই বসে থাকবে বাড়তে থাকা আমাদের মা বাবা রা। কখন তাদের সন্তান নাতিনাতনি আবার বাড়িতে আসবে তার অপেক্ষায়। সকল কিছু ফেলে রেখে আমাদের ফিরে যেতে হবে আমাদের যার যার কর্মজীবনে। আর এখন আবার শুরু হবে যানবাহনের সেই ভোগান্তি। রাস্তাঘাটে দাঁড়িয়ে থেকে মানুষের উপর মানুষ এভাবেই ফিরতে হবে আমাদের আগের সেই গন্তব্যে।