Author of this content has low reputation.

আজকের প্রসঙ্গঃ চলে আসলো পরীক্ষার চাপ----!

Words
249
Reading
2 min
Listen
Play
5y

শুভ-রাত্রি

হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভাল আছেন। তবে আজকে আমি মোটেও ভালো নেই। ভালো না থাকার কারণ হচ্ছে, ১৬-০৮-২০২১ ইং তারিখ হতে- ০২-০৯-২০২১ইং তারিখ পর্যন্ত আমার পরীক্ষা চলমান থাকবে। এটা শুনার পর থেকে আমি ভালো নেই।

IMG20200923112252.jpg

এখন আমি বলতে চাই বিশেষ করে ভালো না থাকার কারণ। প্রায় দুই বছর যাবৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠান বাইরে ছিলাম। পড়াশোনা করার জন্য যে মনবল থাকা দরকার, সেটা আর কাজ করে না। আমাদের যে প্রতিদিনের রুটিন টা ছিল সেটা এখন ভিন্নতর। এতদিন ধরে বইকে আমরা ছাড়তাম না এমন একটা সময় চলে আসছে বই আমাদের ছেড়ে চলে যাচ্ছে। এটা আমাদের মানিয়ে নিয়ে আবার পুনরায় ফিরে যেতে হবে বইয়ের কাছে। এটাই আমাদের একমাত্র হাতিয়ার, জীবনকে সম্পূর্ণভাবে গড়িয়ে তোলার। যত বাধা-বিপত্তি আসুক না কেন এর সঙ্গেই লেগে থাকতে হবে। এর বাইরে গেলেই আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এটা আমাদের চিন্তা করতে হবে আর বইয়ের সঙ্গে যুদ্ধ করতে হবে।

প্রায় এই দুই বছরে আমাদের দেশ থেকে অনেক অনেক ছাত্র-ছাত্রী ঝরে পড়বে। কেউ জোরে পড়বে আর্থিক অবস্থায় অন্যদিকে কেউ ঝড়ে পড়বে কোন কিছুর নেশায়। তাই আমরা সময় থাকতে সময়ের সাধন করব। আমরা যেন এভাবে ধরে নেয়া যায় তার দিকে লক্ষ্য রাখবো। এখন কষ্ট হলেও একসময় সুখ পাব। কথায় বলে, কষ্ট করলে কেষ্ট মেলে।

  • আসুন আমরা সবাই একসাথে বলি, মাদককে না বলুন-শিক্ষাকে হাঁ বলুন।

শিক্ষাই পারবে জাতির মেরুদন্ড হয়ে থাকতে। তাই আমরা সবাই বলতে পারি শিক্ষাই জাতির মেরুদন্ড।

পরিশেষে একটা কথা বলতে চাই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সুস্থ দেহ নিয়ে, সবগুলো পরীক্ষা ভালো ভাবে দিতে পারি।

Cc-
usainvote@usainvote
gtg@gtg
trafalgar@trafalgar
smooth@smooth
ecency@ecency
neoxian@neoxian
rokcy@rokcy
ocd@ocd

শুভেচ্ছান্তে-
hayat221@hayat221

আজকের প্রসঙ্গঃ চলে আসলো পরীক্ষার চাপ----! | Ecency