আসলামু আলাইকুম
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমাদের সবারি কম বেশি টমেটো পছন্দ। আমারও টমেটো অনেক বেশি পছন্দের খাবার।টমেটোর যেকোন রেসেপি অনেক মজদার হয়।আজ আমি টমেটো দিয়ে কিভাবে আপনারা বাসায় খুব সহজে চাটনি তৈরি করতে পারবেন তা শেয়ার করার চেষ্টা করবো।
![IMG_20210512_192952.jpg](
প্রয়োজনীয় উপকরনঃ
১.৭/৮ টা টমেটো
২.মরিচ ৩/৪ টা
৩.পেয়াজ ১ট
৪.লবন সামান্য পরিমান
৫.হলুদ পরিমান মতো
৬.চিনি স্বাদ মতো
৭.তেল ১কাপের ৪ ভাগের ১ ভাগ
কার্যপ্রনালিঃ
প্রথমে টমেটো পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে।
এরপর টমেটোকে ছোট ছোট করে কেটে নিতে হবে।
এরপর চুলা জ্বালিয়ে প্যানে তেল দিতে হবে।তেল গরম হওয়া পর্যন্ত তেল প্যানে রাখতে হবে। এরপর মরিচ,পেঁয়াজ, হলুদ,লবন প্যানে দিয়ে জ্বাল দিতে হবে।
এগুলো বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাদমি কালার হলে এর মাঝে টমেটো দিয়ে একটু কসিয়ে পরিমানমতো পানি দিয়ে সিদ্ধ করে শুকিয়ে নিতে হবে।
এরপর পরিমানমতো চিনি দিয়ে তা ভেজে নিতে হবে।
বেজ,,খুব সহজেই তৈরি হয়ে গেলো টক-ঝাল-মিষ্টি স্বাদযুক্ত টমেটো চাটনি।।