মুরগীর চামড়ার সাথে কচুর ডাটার রেসিপি

Words
133
Reading
1 min
Listen
Play
5y

আসলামু আলাইকুম।
সবাই কেমন আছেন।
আমরা হয়তো সবাই জানি না যে মুরগীর মাংসের সাথে এর চামড়াও খাওয়া যায়।
যারা জানেনা মুরগীর মাংসের চামড়ার রেসিপি অনেক সুস্বাদু তাদের জন্য থাকছে আজকের রেসিপি।
IMG_20210529_201458.jpg

উপকরনঃ

১.মুরগীর চামড়া

২.কচুর ডাটা

৩.পেঁয়াজ

৪.মরিচ

৫.আদা

৬.রসুন

৭.হলুদ

৮.লবন

৯.মশলা

১০.তেল

পদ্ধতিঃ

প্রথমে মুরগীর চামড়া গুলো গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে।
IMG_20210529_144801.jpg

এবার সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে এর সাথে লেগে থাকা ময়লাগুলো না থাকে।

আর এদিকে কচুর ডাটাগুলোকে প্রয়োজনমতো সাইজে কেটে নিতে হবে।
IMG_20210529_145004.jpg

এবার মুরগী চামড়া তেল আর মশলা এবং ডাটা বাদে প্রয়োজনীয় সকল উপকরন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
IMG_20210529_145618.jpg

কষিয়ে নেওয়া হলে তেল যখন উপরে উঠে আসবে তখন ডাটা দিয়ে আর কিছুক্ষণ কষাতে হবে।
IMG_20210529_145802.jpg

এবার এক কাপ পানি প্যানে দিয়ে ঢেকে দিন।
পানি শুকিয়ে গেলে নামিয়ে নিন।
তৈরি হয়ে যাবে মুরগীর চামড়ার সাথে কচুর ডাটার রেসিপি।
IMG_20210529_201458.jpg

মুরগীর চামড়ার সাথে কচুর ডাটার রেসিপি | Ecency