বেগুন,আলু এবং ছোট মাছের মচমচে ভাজি

Words
190
Reading
1 min
Listen
Play
5y

আসলামু আলাইকুম বন্ধুরা।
আশা করি সবাই ভালো আছেন।

আমরা সবাই কম বেশি বেগুন পছন্দ করি,আমারও বেগুন অনেক পছন্দের একটি খাবার।আমাদের প্রায় প্রতিটি খাবারের সাথে আলু থাকে।আর যদি আলুর সাথে যদি থাকে ছোট মাছ এবং সাথে তাদের ভাজি,তাহলে কার না ভালো লাগে।আজকে আমি আপনাদের সাথে তাই বেগুন,আলু এবং ছোট মাছের মচমচে ভাজির রেসিপি নিয়ে কিছু শেয়ার করবো।
received_2653812724922436.jpeg

প্রয়োজনীয় উপকরনঃ

১.ছোট মাছ ২৫০ গ্রাম

২.বেগুন ২০০ গ্রাম

৩.আলু ২৫০ গ্রাম

৪.পেঁয়াজ ৩-৪টা

৫. বাটা মরিচ ৭-৮টা

৬.এক চামচ আদা বাটা

৭.২টা রসুন বাটা

৮.তেল পরিমান মতো

৯.হালকা জিরা গুড়া

১০.হলুদ পরিমানমতো

১১.লবম স্বাদ মতো

কার্যপ্রনালীঃ
প্রথমে আলু ছিলে নিতে হবে। এবার আলু,বেগুন নিজের পছন্দমতো মতো আকারে কেটে নিতে হবে। তারপর সেগুলোকে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
received_839206786686368.jpeg

received_265389915285856.jpeg

received_2979810355631599.jpeg

এবার ছোট মাছগুলোকে কেটে তার ভিতরের ময়লাগুলো বের করে ফেলতে হবে।এবং তা ভালোভাবে ঘষে পরিষ্কার করতে হবে।
received_273380074482623.jpeg

এখন প্যানে তেল দিয়ে পেঁয়াজ, আদা বাটা,রসুন বাটা,মরিচ,মসলা কসে নিয়েছি।
received_1230215970730650.jpeg
তারপর মাছ দিয়ে ৫ মিনিট ভেজে নিয়েছি।
received_3969147273120579.jpeg

ভাজার পর এতে বেগুন,আলু দিয়েছি এবং হালকা পানি দিয়েছি।
received_377856210242475.jpeg

এরপর ২০-২৫ মিনিট ধরে চুলায় জ্বাল দিয়েছি এবং মাঝে হালকা পানি দিয়েছি যেনো তা পুড়ে না যায়।
এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি।
বেস তৈরি হয়ে গেলো ছোট মাছ,আলু এবং বেগুনের মচমচে ভাজি।
received_478604773405878.jpeg

বেগুন,আলু এবং ছোট মাছের মচমচে ভাজি | Ecency