এক রোযায় দ্বিগুণ সোয়াব, এ দেশ ছাড়া আর কোথায় হবে?

Words
222
Reading
1 min
8y

by "Arif R Hossain"

লন্ডন বলে... আমাদের দেশে ১৮ ঘণ্টা রোযা

মস্কো বলে, আমাদের দেশে ১৯ ঘন্টা

আইসল্যান্ড বলে, আমাদের দেশে ২১ ঘন্টা

আমরা মুখ চোখা করে শুনি... বলতে পারি না, ‘ভাইরে আমাদের দেশে ১টা রোযা রাখা মানে তোমাদের দেশের ২ টা রোযা রাখার সমপরিমাণ সোয়াব’

ঘণ্টার পর ঘন্টা ট্র্যাফিক জ্যাম ... তার মাঝে ধুলাবালি... তার মাঝে রাস্তায় কাঁটাকুটি... জ্যামে অতিষ্ঠ হয়ে গাড়ি ছেড়ে হাঁটা ধরলে গাথাত পড়ে যাই... আবার উঠি... একটু আগাইলে দেখি পকেট থেকে মানিব্যাগ কে জানি নিয়ে গেছে

হাঁটার এই ভয়ে বাসে উঠলে পাশের জন দেখি ধুতুরা বিষ নিয়ে হাসি হাসি মুখ করে তাকায় আছে

রোযা রেখে এগুলো সহ্য করার সোয়াব কেমনে কম হয় এই দেশে?

গতকাল গুলশানের খাজানায় চিকণ জিলাপি কিনতে যেয়ে হাতাহাতি হয়েছে

২ জন আহত, একজন পলাতক... সেটা আমি

ঘটনার সূত্রপাত এভাবে; লাস্ট ২ কেজি জিলাপি বাকি আছে শুনে লাইন ভেঙ্গে একজন সামনে উঁকি দিয়ে দেখতে আসে

‘সংযমের মাসে লাইন ভাগসত কেন’ বলে শুরু হয়ে গেলো হাতাহাতি

ওদিকে উঁকি দিলেই মারামারি, এই ভয়ে কেউ একজন লাইনে কষ্ট করে দাঁড়িয়ে থেকে শেষে এসে শুনে এটা তো জিলাপির লাইন না... এটা বুন্দিয়ার লাইন 🙊

কেমনটা লাগে?

ছোটবেলা থেকে শুনে আসছি, “রোযা রেখে লম্বা হয়ে গেসি রে”

বিশ্বের একমাত্র দেশ এটা, যেখানে আসলেই রোযা রেখে মানুষ লম্বা হয়ে যায়... পারিপার্শ্বিক চাপেই বোধয়

এগুলো দেখেও রোযা মাকরুহ হয়ে যাবে ভেবে গালি দেই না... হাসি হাসি মুখ করে লাইনে ঠেলাঠেলি করি

এক রোযায় দ্বিগুণ সোয়াব, এ দেশ ছাড়া আর কোথায় হবে? | Ecency