Bengali poem : গোধূলি ঊষা

Words
103
Reading
1 min
Listen
Play
5y

images.jpeg

Source

সূর্যদয় আর সূর্যাস্তের লাল দেখেছ কখনো
সকাল আর সন্ধ্যার মধ্যে বিস্তর ব্যবধান সত্ত্বেও তারা এক।
কত ওঠা পড়া, কত ভাঙা গড়া কান্না
হাসির বাঁধা পাড়ি দিয়ে অবশেষে তারা এক হয়
কিন্তু মিলনের মুহূর্তে তাদের মুখের মিষ্টি
হাসির লাল আভা একই রকম থাকে।
অনন্তকাল ধরে আছে এই হাসির আভা,
তা সত্ত্বেও কখনো তাকে মলিন হতে দেখেছে কি?
জানি দেখনি, কখনো হয়তো দেখবে না।
কিন্তু আমি যেন নিত্য দেখি তাদের ওই
হাসির মাঝে এক সুতীব্র বিষাদকে।
ওই লাল , হাসির লাল নয়, ওই লাল যেন
রক্তের লাল, বেদনার দংশনে যন্ত্রণাকাতর মুখের লাল।
তাইতো দৈবাৎ কখনো কখনো মেঘের
আড়ালে গোধূলি ঊষাকে মুখ ঢাকতে দেখি।

greenphotoman@greenphotoman

Bengali poem : গোধূলি ঊষা | Ecency