বাংলা কবিতা : অভিমান

Words
77
Reading
1 min
Listen
Play
5y

Image source

images (4).jpeg

সেদিনও এসেছিলে বসন্ত
বুকে ছিল ভালোবাসা অফুরন্ত
তুমি আসবে বলে
এনেছিলাম ফুল-গোলাপ, কদম, কৃষ্ণাচূড়া
লিখেছিলাম গান-কবিতা আর
ভালোবাসার ছড়া,
তবু তুমি এলে না- ভালোবাসা দিলে না
আজ তুমি জেনে নাও
ভালোবাসা না দাও
আর কিছু চাই না আমি ।
হাসি মুখে ব্যথা দিলে তুমি
জানি তুমি -জানি আসবেই,
ফিরে একদিন:
মরণের আগে-পরে ,হয়তো কোনোদিন,
যদি তুমি ফিরে আসো
কোনো এক শ্রাবণ মাসে
হয়তো আমায় নয়-স্মৃতি গুলো
পাবে পাশে।

Poet : greenphotoman@greenphotoman
Powered by greenphotoman@greenphotoman

বাংলা কবিতা : অভিমান | Ecency