গুড়ো দুধের স্পঞ্জ রসগোল্লা||Sponge Rasgulla Recipe

Words
309
Reading
2 min
Listen
Play
5y

বন্ধুরা,
করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে ও আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি আজ গুড়ো দুধের স্পঞ্জ রসগোল্লা আপনাদের সাথে শেয়ার করব।

উপকরণ:-
1 কাপ গুড়ো দুধ
4 কাপ জল
1\2 লেবুর রস
1 কাপ চিনি
2 কাপ জল
2 টি এলাচ

IMG_20210512_165649.jpg
আমি এখানে এক কাপ গুড়ো দুধ নিয়েছি। তারপর একটি হাড়িতে আমি এই কাপের 4 কাপ জল নিয়েছি।
IMG_20210512_183754.jpg

IMG_20210512_183856.jpg
এবার একটা চামচের সাহায্যে জলটাকে দুধের সাথে ভালভাবে মিশিয়ে নিলাম। যাতে দুধটা দলা পাকিয়ে না থাকে। এবার আমি দুধটা চুলায় ছোটো বলক আসা পর্যন্ত জাল করে নেব।
IMG_20210512_183810.jpg
দুধের ছানা তৈরি করে নেওয়ার জন্য আমি একটি লেবুর হাফ নিয়ে তা থেকে রস বের করে নিলাম।
IMG_20210512_183829.jpg

IMG_20210512_183914.jpg
লেবুর রসের মধ্যে এক চামচ জল দিয়ে আমি ছোট বলক আসা দুধের মধ্যে দিয়ে দেব।
IMG_20210512_183958.jpg
এবার দুধটাকে ভালভাবে জাল করে নিতে হবে । যাতে দুধটা ছানা কাটতে পারে সহজে।
IMG_20210512_184030.jpg
এভাবে আমি দুধ থেকে ছানা তৈরি করে একটা পরিষ্কার কাপড়ে ঢেলে দেব এবং ঠান্ডা জল দিয়ে 2-3 বার ধুয়ে নিয়েছি। যাতে লেবুর টকটা না থাকে।
IMG_20210512_184103.jpg
এরপর ছানা থেকে ভালভাবে জল ঝরিয়ে নিতে হবে।
IMG_20210512_184236.jpg
ছানা থেকে জল ঝরিয়ে আমি ছানাটাকে হাত দিয়ে মেখে নিয়েছি।
IMG_20210512_184252.jpg
আমি ছানার একটি ডো তৈরি করে নিয়েছি।
IMG_20210512_184357.jpg
এরপর হাতে একটু তেল মেখে নিয়ে ছানার ডো থেকে অল্প ছানা নিয়ে দুই হাতের সাহায্যে গোল গোল রসগোল্লা তৈরি করে নেব।
IMG_20210512_184452.jpg
এরপর আমি চিনির সিরা তৈরি করার জন্য এক কাপ চিনি নিয়েছি।
IMG_20210512_184548.jpg
একটি হাড়িতে চিনির সাথে 2 কাপ জল এবং দুটি এলাচ ফাটিয়ে দেব।
IMG_20210512_184632.jpg
চিনিটি 10 মিনিট জাল করে নেব বড় বলক ওঠা পর্যন্ত।
IMG_20210512_184819.jpg
এবার চিনির সিরার মধ্যে আমি গোল গোল করে রাখা রসগোল্লাগুলো দিয়ে দেব। তারপর 10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে জাল করে নেব।
IMG_20210512_184925.jpg
10 মিনিট পর রসগোল্লাগুলি ফুলে অনেকটা বড়ো হয়ে যাবে। এবার চুলা থেকে নামিয়ে এক ঘণ্টার জন্য রেখে দিতে হবে।
IMG_20210512_190420.jpg
এক ঘণ্টা পর আমি একটি পরিষ্কার পাত্রে রসগোল্লাগুলো ঢেলে নিয়েছি।
IMG_20210512_190438.jpg

IMG_20210512_190454.jpg
রসগোল্লাগুলি অনেকটা সফট এবং স্পঞ্জ হয়েছিল। এভাবেই আমি স্পঞ্জ রসগোল্লা তৈরি করেছিলাম।
সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।
ধন্যবাদ।
Regards green015@green015