বন্ধুরা, আশা করি সবাই এই পরিস্থিতিকে সামলে নিয়ে ভালো এবং সুস্থ আছেন। আমি ও ভালোই আছি।আজ আমি নতুন একটি বিষয় তুলে ধরতে চাই আপনাদের মাঝে।
আজ মনটা খারাপ। তাই বাবা এবং দাদার সাথে বেরিয়ে পড়লাম আমাদের ক্ষেতে প্রকৃতির মাঝে না বলা গাছেদের সমস্যা নির্ধারণ করে তার সুব্যবস্থার উদ্দেশ্যে সময় কাটাতে।
যাইহোক আমরা জানি সকল জীবের মধ্যে প্রাণ আছে।সেটা জড় জীব কিংবা চলমান বস্তুই হোক ।মানুষের যেমন বসবাসের জন্য নির্দিষ্ট জায়গার দরকার হয় তেমনি এই সব না বলা পরগাছা জীবদেরও একটি বসবাসের স্থান দরকার।শুধু মাত্র আমাদের অনুভূতি দিয়ে এইসব জীবেদের সমস্যাগুলি বুঝে চিহ্নিত করতে হবে ।কারণ গাছেদের যেমন প্রাণ রয়েছে তেমনি ওদের কষ্টও নিশ্চয় রয়েছে।মানুষের দুঃখ কষ্ট অনুভব করার পাশাপাশি জড় জীবেদের কষ্টকেও প্রাধান্য দেওয়া উচিত।এদের বিশেষ কোন যত্নের প্রয়োজন হয় না বেড়ে ওঠার আশ্রয় পেলে এবং সামান্য মাটি হলেই এরা বেড়ে ওঠে।
আমি এসেছি আমাদের মেটে আলুর ক্ষেতে। মেটে আলু অনেক প্রকারের হয়ে থাকে । যেমন -মেটে আলু, গাছ আলু, পেস্তা আলু,মাচা আলু, মোম আলু, চুপরি আলু ,খোটা আলু ইত্যাদি নামে পরিচিত। মেটে আলু গাছ গুলি বেশ বড়ো হয়ে গেছে । এরা যেহেতু লতানো এবং পরগাছা উদ্ভিদ সেইজন্য এগুলো এলোমেলোভাবে একটার উপর আরেকটি স্প্রিং এর মতো জড়িয়ে আছে ।তাছাড়া ঘেরাকে সম্বল হিসেবে আঁকড়ে ধরেছে এবং এরা কোনো ক্ষতিকর পরগাছা ও নয়।এটা আমাদের লাগানো সবজি গাছ আর এক বছর পর এরা ভালো সবজিও দেবে মাটির উপর এবং নীচ থেকে।চাইলে মাটির নীচে অনেক বছর ধরে রাখাও যায়।
সেইজন্যে বাবা আর দাদা এদের বসবাসের জন্য বাঁশ এবং কঞ্চি দিয়ে একটি স্থান তৈরি করে দিয়েছে। এখানে আমার কাজ হল আলু গাছগুলোকে একটা একটা করে স্প্রিং থেকে আলাদা করে ছাড়িয়ে নিয়ে বাঁশে ভর করে বাঁধা কঞ্চি গুলির উপর জড়িয়ে তুলে দিতে হবে।
এটা করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। যেহেতু গাছগুলো বেশ বড় ,ছোট হলে কোন সমস্যা ছিল না। যাই হোক ঘেরার গায়ে অন্যান্য আগাছা এবং ঘাস থাকায় জোঁকও ছিল বেশ এবং গাছগুলো ছাড়ানোর সময় 2-3 টি জোঁক আমার দিকে ছুটে ও আসছিল।আমি একটু দেরিতে ছবি তুলতেই জোঁক গুলি পালিয়ে গিয়েছিল ফলে জোঁকের ছবিগুলি তোলা হয়ে ওঠেনি।
শেষমেশ আমি কাজটি করতে সক্ষম হয়েছি। এই কাজটি আমি আনন্দের সহিত করেছি। আমার ভালো লেগেছে যে পরগাছার কষ্ট, সমস্যাটা নিজের অনুভূতি দ্বারা অনুভব করে সেটার যথাযথ গুরুত্ব দিতে পেরে।না বলা জড় জীবদের একটি আশ্রয়স্থান তৈরি করে দিতে পেরে। এটা শুধু মাত্র মেটে আলু গাছের ক্ষেত্রে নয় আপনার বাড়ির লাউ, কুমড়ো, উজতে, ঝিঙেসহ লতানো সব সবজি গুলির ক্ষেত্রে আশ্রয় স্থান তৈরি করে দেওয়া আমাদের প্রত্যেকের উচিত।এটা সবাই করেও থাকে। আমি শুধুই আমার মনের ভাব প্রকাশ করলাম এই পরগাছা সম্বন্ধে।
সবাইকে অনেক ধন্যবাদ।
ক্যামেরা: redmi note 10 pro max এবং poco m2
অভিবাদন্তে: @green015