খুব সুস্বাদু সিমুই রেসিপি

Words
175
Reading
1 min
Listen
Play
5y

বন্ধুরা ,
আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আমার বানানো সিমুই রেসিপিটা শেয়ার করব।

IMG_20210428_132226.jpg

উপকরণ:

এক প্যাকেট সিমুই
এক কাপ গুড়ো দুধ
এক কাপ চিনি
কিছু চিনাবাদাম, কিছু কাজুবাদাম
এক চিমটি লবণ
তিন-চারটি তেজপাতা
এবং কিছু কিসমিস।

IMG_20210428_123434.jpg
প্রথমে আমি এক প্যাকেট সিমুই নিয়েছি। তারপর আমি এটাকে একটা পরিষ্কার কড়াইতে নিয়ে মিডিয়াম চুলার আচে তিন মিনিট ভেজে নিয়েছি।

IMG_20210428_124954.jpg
অনবরত চামচ দিয়ে সিমুইটাকে ওলটানোপালটানোর পর যখন সিমুই হালকা বাদামী রঙের হয় তখন আমি এটা কে চুলা থেকে নামিয়ে নিয়েছিলাম।

IMG_20210429_082429.jpg

এবার আমি একটি হাড়িতে দেড় লিটার জল নিয়েছি। তারপর তাতে দুধ এবং চিনি দিয়ে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি।
IMG_20210428_123643.jpg

IMG_20210428_121555.jpg

এরপর বাদাম, কাজুবাদাম, লবন, কিসমিস এবং তেজপাতা দুধ জলে মিশিয়ে নিয়েছি।

IMG_20210429_082514.jpg
এবার আমি চুলার আচ বাড়িয়ে দুধটিকে একটি চামচের সাহায্যে ঘনঘন নাড়া দিয়ে 20 মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবং দুধটি একটু গাড় ঘনত্বের করে নিয়েছিলাম। তারপর দুধের মধ্যে অল্প অল্প করে ভেজে রাখা সিমুই দিয়ে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এবং কম আচে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি।

IMG_20210428_132226.jpg
সবশেষে আমি এভাবে সিমুই রেসিপিটি তৈরি করে নিয়েছিলাম।
বন্ধুরা,
আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে।
ধন্যবাদ।

Regards green015@green015

খুব সুস্বাদু সিমুই রেসিপি | Ecency