নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন?আশা করি সবাই ভালো আছেন।
এখন বর্ষাকাল।তাই বিভিন্ন খাল-বিল ,জমাট বাঁধা জলাশয়ে প্রচুর কচুশাক দেখা যায়।আর কচুশাকের গোড়া থেকে কচুর লতি জন্মায় বর্ষার সময়ে।তাই আজ আমি "কচুর লতি চচ্চড়ি রেসিপি" নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।
উপকরণ:-
1.কচুর লতি - 300 গ্রাম
2.পেঁয়াজ এবং রসুন কুচি- 1 টি
3.লঙ্কা- 6 টি
4.লবণ- 1 টেবিল চামচ
5.হলুদ -1/2 টেবিল চামচ
6.সরিষা তেল- 3 টেবিল চামচ
7.পাঁচফোড়ন- 1/2 টেবিল স্পুন
তো চলুন শুরু করা যাক--
প্রস্তুত প্রণালী:
1.আমি প্রথমে বাজার থেকে কিনে আনা কিছু কচুর লতি নিয়ে নেব।
2.এবার একটি বটির সাহায্যে লতিগুলির আশ পরিষ্কার করে নেব এবং মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে।
3.আমি এখানে লতি এবং লঙ্কা কেটে নিয়ে পেঁয়াজ এবং রসুন কুচি করে নেব।
4.আমি একটি কড়া ধুয়ে চুলায় বসিয়ে দেব মিডিয়াম আঁচে এবং কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ, রসুন কুচি এবং পাঁচফোড়ন 3 মিনিট ভেঁজে নেব।
5.পেঁয়াজ কুচি ভেঁজে নিয়ে তার মধ্যে কচুর লতি দিয়ে দেব।এরপর লঙ্কা, লবন ও হলুদ দিয়ে লতিগুলি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো।এতে কোনো জল দিতে হয় না তাছাড়া এটি অত্যন্ত সহজ একটি রেসিপি।
6.10 মিনিট পর কচুর লতি সেদ্ধ হয়ে যাবে এবং লতির চচ্চড়ি হয়ে যাবে। তো এবার একটি পাত্রে ঢেলে নিতে হবে।
তো তৈরি হয়ে গেল আমার "কচুর লতি চচ্চড়ি রেসিপি"।আশা করি সকলের ভালো লাগবে।ধন্যবাদ সবাইকে।
ক্যামেরা: poco m2
অভিবাদন্তে: @green015