আমার গাছের টাটকা সবজির রেসিপি :" উচ্ছে- আলু চচ্চড়ি "

Words
260
Reading
2 min
Listen
Play
5y

নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন।আজ ঈদ -উল- আজহা।তাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো এবং আনন্দে আছেন ।আমিও ভালো আছি ।তাই আজ আবারো নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে।রেসিপিটি হল -- "উচ্ছে -আলু চচ্চড়ি"।

তো চলুন শুরু করা যাক--
IMG_20210721_103822.jpg
রেসিপি তৈরীর উপকরণসমূহ:-
1.উচ্ছে- 4 পিচ
2.আলু- 1 পিচ
3.পেঁয়াজ-1 টি
4.লবণ- 1/2 টেবিল চামচ
5.হলুদ- 1 চিমটি পরিমাণ
6.পাঁচফোড়ন-1/2 টেবিল চামচ
7.সরষের তেল- 4 টেবিল চামচ
8.জল- 4 টেবিল চামচ

            "উচ্ছে- আলু চচ্চড়ি"
            **************

■ধাপঃ 1
IMG_20210721_103429.jpg

আমার বাড়ির উঠানে লাগানো গাছে এবছর প্রথম 4 টি উচ্ছে ধরেছে।তাই 4টি উচ্ছে দিয়েই আমার আজকের রেসিপি।

IMG_20210721_103520.jpg

উচ্ছে গাছসহ ফুল ফলের ছবি।আমি প্রথমে উচ্ছেগুলি তুলে নেব গাছ থেকে ।

IMG_20210721_103544.jpg

তো আমার উচ্ছে গুলি তুলে নেওয়া হয়ে গেছে।
■ধাপঃ 2
IMG_20210721_103555.jpg

উচ্ছের সাথে একটি আলু নিয়ে নেব।

IMG_20210721_103645.jpg

এরপর আলু এবং উচ্ছেগুলি গোল গোল করে কেটে নেব।

IMG_20210721_103658.jpg

আলু-উচ্ছের সাথে পেঁয়াজ কুচি করে নেব একটি এবং সবগুলো ভালোভাবে ধুয়ে নেব জল দিয়ে।
■ধাপঃ 3
IMG_20210721_103746.jpg

এবার চুলায় কড়াই ধুয়ে বসিয়ে দেব মিডিয়াম আঁচে।এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি এবং পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেঁজে নেব।সবাই বলে তেতো জিনিসে লঙ্কা দিয়ে খেতে নেই। উচ্ছে যেহেতু একটি তেতো ফল সেহেতু এই রেসিপিটিতে আমি লঙ্কা ব্যবহার করবো না।

IMG_20210721_103809.jpg

এরপর আলুউচ্ছেগুলি দিয়ে দেব।এবার তার মধ্যে লবণ ও হলুদ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো । 5 মিনিট পর আমার আলু - উচ্ছেগুলি সেদ্ধ হয়ে গেলে আবারও একটু তেল দিয়ে 3 মিনিট মতো ভেঁজে নেব।

IMG_20210721_103837.jpg

আমার আলু-উচ্ছের চচ্চড়ি হয়ে গেছে।এবার একটি প্লেটে নামিয়ে নেব।এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে।
সবাইকে অনেক ধন্যবাদ।

ক্যামেরা: poco m2
রাধুনী: green015@green015

অভিবাদন্তে: green015@green015

আমার গাছের টাটকা সবজির রেসিপি :" উচ্ছে- আলু চচ্চড়ি " | Ecency