মাকড়শার জালের ফটোগ্রাফি

Words
247
Reading
2 min
Listen
Play
5y

বন্ধুরা, শুভ রাত্রে আপনারা সবাই কেমন আছেন?এই দুইদিন ধরে অতিরিক্ত গরম পড়ছে। আবার কোথাও কোথাও প্রচুর বৃষ্টিপাত ও হচ্ছে। যাইহোক আমাদের সব কিছুর সাথে লড়াই করে বাঁচতে হবে।যেমনি করোনার সঙ্গে তেমনি আবার অসহ্য গরমের সঙ্গে। জীবন মানেই সংগ্রাম।

IMG_20210708_192428.jpg

★ শুভ রাত্রে সবার শান্ত মনে আমি নতুন একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি।বিষয়টি হল মাকড়শার জালের কিছু ফটোগ্রাফি এবং মিষ্টি মনের ভাব প্রকাশ মাকড়শাকে সঙ্গে নিয়ে।আপনারা দেখেই বুঝতে পারছেন মাকড়শাটি কত বড়ো জাল বুনেছে সুন্দর করে।

IMG_20210708_192425.jpg

●রোজ রাতে আমাদের ঘরের বিভিন্ন জায়গায় মাকড়শা সুন্দর করে জাল বুনে ফাঁদ পেতে জালের ঠিক মাঝখানে বসে থাকে। আর যখনি জালে মশা বসে তখনি জালে আটকা পড়ে ।ফলে এক লাফে মাকড়শা মশাকে ধরে খেয়ে ফেলে।এটা দেখতে কিন্তু ভীষন মজার একটা ব্যাপার।

IMG_20210708_200211.jpg

●আমি রোজ রাতে মাকড়শার জালগুলি দেখি কিন্তু আজ কিছুটা সময় নিয়ে মজার ব্যাপারটি উপভোগ করলাম।ফলে আমার সন্ধ্যায় অতিরিক্ত গরমটাকে সেভাবে শরীরে প্রভাব ফেলে নি ।তাই আপনাদের সাথে মজার মুহূর্তটি ভাগ করে নিতে চলে এলাম।

IMG_20210708_192803.jpg

●অনেকে মাকড়শা দেখে ভয় পেয়ে থাকে। কিন্তু মাকড়শা আমাদের উপকারী বন্ধু। এরা বাড়ীর ছোট পোকা মাকড় এবং মশা খেয়ে জীবন ধারণ করে।ফলে এইসব পোকামাকড় বা মশার উপদ্রব থেকে আমরা রক্ষা পাই।রাতের পর সকালে আর মাকড়শাকে দেখা যায় না।তবে প্রতিদিন সন্ধ্যা হতেই মাকড়শা হাজির হয়ে জাল বোনার ডিউটি শেষ করে খাওয়ার অপেক্ষা করে। আমি জানি না আপনাদের মাঝে আমি কতটুকু সুন্দর মুহূর্তের ছবিগুলি তুলে ধরতে পারলাম। তবে আশা করছি সবার ভালো লাগবে।
★ভালো মুহূর্ত উপভোগ করতে সবসময় অনেক দূরে যাওয়ার প্রয়োজন হয় না ঘরের কোণে বসেও দারুণ মজার মুহূর্ত উপভোগ করা যায়।
ধন্যবাদ সবাইকে।

ক্যামেরা: poco m2

অভিবাদন্তে: green015@green015

মাকড়শার জালের ফটোগ্রাফি | Ecency