মাত্র 2 টি উপকরণ দিয়ে মুড়ির মোয়ার রেসিপি

Words
215
Reading
1 min
Listen
Play
5y

বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।
আজ আমি আপনাদের সাথে মুড়ির মোয়ার রেসিপিটি শেয়ার করবো।
মুড়ির মোয়া খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর খাবার।এটি একটি সহজ রেসিপি।মাত্র 2 টি উপকরণ দিয়ে মুড়ির মোয়া তৈরি করা যায়।

মুড়ির মোয়া বানানোর উপকরণ:-
চিনি- 1 কাপ
জল- 1/2 কাপ
এলাচ- 1 টি
মুড়ি- 2 কাপ

IMG_20210607_191317.jpg

প্রথমে আমি মুড়ির মোয়া বানানোর জন্য চিনির ক্যারামেল বানিয়ে নেব।
আমি একটি হাঁড়িতে 1 কাপ চিনি নিয়েছি।
IMG_20210607_191750.jpg

ওই একি কাপের হাফ কাপ জল আমি চিনিতে দিয়েছি।
IMG_20210607_191806.jpg

এবার চুলায় হাঁড়িটি বসিয়ে দিতে হবে মিডিয়াম আঁচে।
IMG_20210607_191843.jpg

চিনির ক্যারামেলে একটা সুগন্ধি আনার জন্য আমি চিনির জলের মধ্যে একটা গোটা এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি।
IMG_20210607_192022.jpg

এবার চুলার আঁচ মিডিয়াম দিয়ে একটা চামচের সাহায্যে নাড়তে থাকব যাতে চিনিটা পুড়ে কালো হয়ে না যায়।
IMG_20210607_192103.jpg

চিনি যখন সাদা থেকে লাল রঙের হবে এবং গাড় হয়ে যাবে তখন চিনির ক্যারামেলটা তৈরি হয়ে যাবে।
IMG_20210607_191707.jpg

চিনিটা যখন খুব আঠালো হবে তার মধ্যে আমি 2 কাপ মুড়ি দিয়েছি এবং ভালোভাবে চিনির ক্যারামেলটা মুড়ির সাথে মিশিয়ে নিয়েছি।
IMG_20210607_191627.jpg

এবার হালকা গরম থাকতে থাকতে হাতের তালুর সাহায্যে অল্প অল্প মুড়ি নিয়ে গোল গোল বলের মতো করে নিয়েছি।
IMG_20210607_191424.jpg

এটা গরম থাকতে থাকতে করতে হবে নয়তো ক্যারামেল শক্ত হয়ে যাবে আর মুড়িটি আঠালো ভাব না থাকার জন্য মুড়িগুলি আটবে না।
IMG_20210607_191555.jpg

এভাবে আমি সবগুলি মুড়ির মোয়া বানিয়ে নিয়েছিলাম। এটা খুবই সহজ একটি রেসিপি এবং কম সময়ে বানানো যায়।
IMG_20210607_191317.jpg
Regards green015@green015

মাত্র 2 টি উপকরণ দিয়ে মুড়ির মোয়ার রেসিপি | Ecency