ইচ্ছে

Words
178
Reading
1 min
Listen
Play
8y

বন্ধু তুই যখন বিয়ে করার জন্য মেয়ে দেখবি, তারপর থেকে তোর বিয়ের সমস্ত অনুষ্ঠান শেষ হওয়া না পর্যন্ত তোর বাড়িতে থেকে সব কাজে আমি থাকবো।
মেয়ে দেখার পর তোর যখন বিয়ের দিনক্ষন ঠিক হবে,তখন তোকে নিয়েই বিয়ের সব মার্কেট করব।বিয়ে বাড়ি সাজাবো,বিয়ে বাড়ির সকল কিছুতেই আমি থাকবো।বিয়ের দিন তরে আমিই গোসল করিয়ে দিব।তারপর তোকে বিয়ের সাজে সাজিয়ে আমিও সুন্দর করে সাজবো।তোকে নিয়ে গাড়িতে বসবো।তারপর যখন মেয়ের বাড়ি (ভাবীর বাড়ি) যাব তখন অনেক মজা করব।বিয়েতে বর পক্ষকে খাওয়ানোর মাঝে যে মজা সেই মজা আমি আর তুই করব।তারপর কাজী এসে বিয়ের সকল কাজ সম্পাদন করার পর আমরা চলে আসবো।তোর বাড়িতে এসে এখানেও অনেক ফর্মালিটির মাঝে মজা করার স্কোপ পাবো।তারপর পরের দিন কনে পক্ষ থেকে লোকজন আসবে,তাই বিয়ের সকল বাজার, সব ধরনের কাজে আমি থাকবো।কনে পক্ষের লোকজন আসলে তাদের সাথে কুশল বিনিময় করব।তাদের আপ্যায়ন করব।তারা যখন তোদেরকে নিয়ে তাদের বাড়িতে যাবে,তখন কুলধরা হিসেবে আমিই যাব।পরের দিন তোর শশুড় বাড়ির নানারকম পিঠা,মজার মজার খাবার খাবো, তুই তো খেতে পারবিনা,তাই আমিই তোরতা সহ খাবো।
এভাবে বিয়ের শেষ অব্ধি তোর বাড়িতে থেকে নানান রকম আনন্দ হাসি করব।
দুস্তো, পূরন হবে কি আমার এ ইচ্ছে😞😞😞😞😞😞