ফল খান প্রতিদিন

Words
139
Reading
1 min
Listen
Play
8y

শরীর প্রয়োজনীয় ভিটামিন, মিনারেলসহ বিভিন্ন উপাদানের সমাহার হল ফল । শিশু কাল থেকেই ফলের রস খাওয়ানোর উপদেশ দিয়ে থাকে ।
আমাদের দেশে প্রায় সারা বছরই বিভিন্ন ফল পাওয়া যায় তবে জ্যৈষ্ঠ মাসে দেশে আম, জাম, লিচু কাঁঠালসহ বিভিন্ন ধরনের ফলফলাদি পাওয়া যায় । এ গুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকে ।
আম একটি জনপ্রিয় ফল। প্রতি ১০০ গ্রাম পাকা আমে রয়েছে ৮৩০০ মাইক্রোগ্রাম ক্যারোটিন। এই ক্যারোটিন শরীরের ভিটামিন ‘এ’ তে রূপান্তরিত হয়। এ ছাড়া প্রতি ১০০ গ্রাম পাকা আমে রয়েছে ৪১ মিলি গ্রাম ভিটামিন সি। যা শরীরের জন্য খুব দরকারি।

প্রতি ১০০ গ্রাম জামে রয়েছে ২১০ মিলিগ্রাম ভিটামিন সি। ভিটামিন সি স্কার্ভি রোগ প্রতিরোধ করে ।

ভিটামিন ‘সি’-এর অভাবে মাড়ি দিয়ে রক্তপাত হয় । ভিটামিন ‘সি’ ক্ষত সারাতে সাহায্য করে যেকোনো অপারেশনের পর ডাক্তাররা ভিটামিন সি গ্রহণের পরামর্শ দেন ।

এছাড়া আমলকী তে প্রচুর ভিটামিন সি রয়েছে ।

ফল খান প্রতিদিন | Ecency