বইমেলা থেকে কেনা জীবনের প্রথম বই! এবং আমি খুশি সেটা ওবায়েদের বই হওয়ায়।
যখন প্রথম মোলাকাত হলো তার সাথে আমার দেখলাম,
২০১৭ সালে একবার গিয়েছিলাম।
প্রথমবার।
সেবার বইমেলায় ঢোকার আগে পইপই করে বেনুকে বলেছিলাম, "খবদ্দার বেনু! আমাকে একটাও বই কিনতে দিবিনে! পকেট যে গড়ের মাঠ, ওটা ভেতরে ঢুকলে আর খেয়াল থকবেনা।তোর হাতে পায়ে ধরলেও দিবিনে!"
কিন্তু আমি কি ভেবেছিলাম বেণীমাধব সত্যই আমার কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে!
এমনকি মাত্র ৩শ টাকায় যাকে বলে পানির দরে ছফা সাবের "১ এর ভেতর ৫" সমগ্রটাও কিনতে দিলোনা!
পরেরবার গিয়েছিলেম স্বেচ্ছায়। কারো চাপাচাপিতে না, আড্ডাবাজিতেও না।
"দেখা হয়নাই দু'চোখ মেলিয়া" বলে এবার কেবলই বই মেলা'কে প্রাণ, মন, চোখ জুড়ানো দেখা দেখতে গেলাম সেদিন বিকেলে!
বইমেলায় কার, কি আসছে সে খবর রাখিনে বেশ ক'বছর। নতুন লেখক কে উঠলো, কে কাকে উঠালো তার খবর নেয়া ছেড়েছি বছর কত আগেই। একে একে ব্যক্তিগত পরিচয় থেকে গুটিয়ে এনেছি সকল লেখক, পাঠক, অনুবাদক, প্রকাশক থেকে।
গেলে কেবল যাই ওই নীলক্ষেতের গলিতেই।
ঘুরে ফিরে আমরা ক'জনের জন্য ওটেই তীর্থস্থান রইলো।
তো যাহোক, ছফা সাবকে ঘরে নিতে না পেরে ক্ষুণ্ণ মনে, ঘুরতে ঘুরতে বেণীমাধবকে জিজ্ঞেস করেছিলাম ওবায়েদ হকের বই কোন প্রকাশনী থেকে আসে। উনার একমাত্র "একটি শাড়ি ও কামরাঙা বোমা" বইটি ছাড়া সব বই পড়া এবং সংগ্রহে রাখা আছে।
এই বইএর অপেক্ষায় আছি সেই ৩/৪ বছর ধরে। ঘুরতে ঘুরতে ভূমি প্রকাশে এসে পেয়ে যাই এটি।
আমার আবেগের আতিশয্যে বেনু'র দয়া হলো। বইটি কিনতে দিলো!
[বিঃদ্রঃ ইমতিয়ার শামীম এসেছিলেন সেদিন মেলায়! রাই'রা সবাই গল্প করতে গেলে, আমি দূর থেকেই দেখলাম ভদ্রলোককে! চমৎকার মনে হয়েছে, যদিও আরেকটু কম বয়সী হবেন ভেবেছিলাম।]