খুলনা খালিশপুর কবুতরের হাট

Words
160
Reading
1 min
Listen
Play
6y

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?আশা করি ভালো আছেন।আজ শুক্রবার এবং প্রতি শুক্রবারে আমাদের এখানে মানে খুলনা খালিশপুর এ এই কবুতরের বা পাখির হাট বসে।
149886243_135102771801700_7295549561080353719_n.jpg
এই হাটে অনেক ধরনের বা অনেক জাতের কবুতর পাওয়া যায়। অনেকে পাখি এবং বিদেশি মুরগি বিক্রি করতে খুলনার বিভিন্ন জায়গা থেকে এখানে আসে থাকে।আমি মাঝে মাঝে কবুতর কিনতে এখানে যাই এবং আজকেও গিয়েছিলাম কিছু ভালো জাতের কবুতরের বাচ্চা কিনবো তার জন্য।
149263594_3493101730789078_6920342077082162784_n.jpg

148291264_5063221660415773_5139854610868326809_n.jpg

146693602_220112649807882_3735617558409300112_n.jpg
এই হাটে বেশিরভাগ কবুতর কেনা বেচা হয়।আমি গিয়েছিলাম কিছু গিরিবাজ কবুতর কিনার জন্য।আমি আগেই বলেছি এখানে বিভিন্ন জাতের কবুতর পাওয়া যায়,যেমন গিরিবাজ, শিরাজী,ঘোলা,নোটন,এছাড়া আরো নাম না জানা অনেক কবুতর এসেছিলো আজকে।আমি আজ ২জোড়া গিরিবাজ কবুতর ক্রয় করেছি।কবুতর আমার অনেক পছন্দের, আমার বাড়িতে প্রায় ২০ জোরা কবুতর রয়েছে,আমি যখনি কবুতরের খোপের কাছে গিয়ে তাদের ডাক দেই তখনি কবুতর গুলো আমার হাতে বা কাধে উঠে বসে থাকে,তাই আমি তাদের অনেক ভালোবাসি।আমি লাভের জন্য এই কবুতর পালন করি নাহ।আমি সখের জন্য পালন করি।আপনাদেরও বলতে পারি আপনারাও যদি কবুতর পালন করেন তাহলে আপনিও এদের প্রেমে পরবে যাবেন
147284327_259919398836800_2340040016262708968_n.jpg

147435761_1043660332809546_6137714374479386658_n.jpg
আমার কবুতর

খুলনা খালিশপুর কবুতরের হাট | Ecency